শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৩:৫১ পিএম, ২০২২-০৫-২১
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টেই পেরিয়েছিলেন পাঁচ হাজার রানের মাইলফলক, পেয়েছিলেন সেঞ্চুরিও। মুশফিকুর রহিম বার্তা দিয়েছেন রানে ফেরার।
তবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলবেন না তিনি, ওই সময় হজে যাবেন এই উইকেটরক্ষক ব্যাটার।
ওয়েস্ট ইন্ডিজ সফরে তার না খেলার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। পরে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও ক্রিকবাজকে জানিয়েছেন মুশফিকের ছুটি মঞ্জুরের বিষয়টি।
ইতোমধ্যেই দুই পেসার শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট না খেলা নিশ্চিত হয়েছে। এবার মুশফিকও না থাকলে বড় একটা ধাক্কাই খাবে বাংলাদেশ।
প্রাথমিক সূচি অনুযায়ী টেস্ট আগামী ১৬ ও ২৪ জুন দুই টেস্ট হবে যথাক্রমে ডমিনিকা আর সেন্ট লুসিয়ায়। এরপর ২, ৩ ও ৭ জুলাই অনুষ্ঠিত হবে ম্যাচ তিন টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম দুই ম্যাচ হবে ডমিনিকায়, শেষ ম্যাচ হবে গায়ানায়। আগামী ১০, ১৩ ও ১৬ জুলাই তিন ওয়ানডে হবে গায়ানায়।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited