শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৪:২৬ পিএম, ২০২২-০৪-৩০
ঈদুল ফিতর উপলক্ষে নগরের দুস্থ, অসহায়, অসচ্ছল, হিজড়া, বেদে, ছিন্নমূল, সেলুন কর্মচারী, বাস্তুহারা, হতদরিদ্র ও শারীরিক প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৩ হাজার পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে নগরের এম এ আজিজ স্টেডিয়ামে ঈদ উপহার বিতরণ করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। প্রতি প্যাকেট উপহারসামগ্রীর মধ্যে ছিল ৭ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি, ১ কেজি লবণ ও ২ লিটার সয়াবিন তেল। অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মো. মাসুদ কামালের সভাপতিত্বে ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার সরওয়ার কামাল দুলু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রায়হান দোলন, রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, জেলা ত্রাণ কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। রেড ক্রিসেন্ট, সিপিপি ও মানবিক স্বেচ্ছাসেবক টিম উপহারসামগ্রী বিতরণ কাজে সহযোগিতা করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, প্রতিবছর রমজানে সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে চট্টগ্রাম জেলা প্রশাসন ইফতার পার্টির আয়োজন করেন। এ বছর ইফতার পার্টি আয়োজন করার কথা থাকলেও সেটি না করে ইফতার পার্টির জন্য বরাদ্দকৃত টাকায় ৩ হাজার অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, সমাজের অসহায় মানুষকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর ইফতার পার্টিও আয়োজন করা সম্ভব হয়নি।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পবিত্র রমজানে প্রতিদিনই বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ইফতার পার্টির আয়োজন করছে। এসব ইফতার পার্টিতে পরিবেশিত খাবারের সিংহভাগ অপচয় হচ্ছে এবং আয়োজনের পেছনে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। এই ধরনের জমকালো ইফতার পার্টি যথাসম্ভব পরিহার করে তিনি এই অর্থ অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited