শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৭:১১ পিএম, ২০২২-০৪-১০
মঙ্গলবার দুপুরে পৌর সদর বাসষ্ট্যান্ড এবং রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগারহাট এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে।
এতে শামিমা আক্তার (১৭) নামের এক যুবতী নিহত হয়েছে । বাড়ি উপজেলার পৌরসদর গোলাবাড়িয়া এলাকার মোঃ মনির আহমদের কন্যা। নিহত কিশোরী মানসিক ভারসাম্যহীন।
এ ছাড়া অপর দুর্ঘটনায় নিহত কাভার্ডভ্যান হেলপার লিটন মিয়া (৩৫)। সে ভোলা জেলার দৌলত খাঁ থানার আব্দুর রবের পুত্র। এতে কাভার্ডভ্যান চালক মোঃ ইব্রাহীম (৩০) গুরুতর আহত হন।
পৌর সদর বাসষ্ট্যান্ডে সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন পৌর কাউন্সিলর ফজলে এলাহী পায়েল বলেন, বেলা আড়াইটার সময় পৌর সদর বাসষ্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত প্রাইভেটকার মানসিক ভারসাম্যহীন শামিমা আক্তার নামে এক কিশোরীকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড ফায়ার স্টেশন কর্মকর্তা মোঃ নুরুল আলম দুলাল বলেন, রাত পৌনে ১১টায় বড় দারোগারহাট এলাকার ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে অন্য একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় ভ্যানটির মাথা। এতে করে পেছনের গাড়ির হেলপার লিটন মিয়া(৩৫) ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করি। পরবর্তীতে লাশটি কুমিরা হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করি।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited