শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৪:১৯ পিএম, ২০২২-০৪-০৪
অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। তারই নতুন আরেকটি সিনেমায় অভিনয় করছেন জয়া আহসান।
অতাশ জমজমের নতুন সিনেমাটির নাম ‘ফেরেশতে’। এর চিত্রনাট্য তিনি নিজেই লিখেছেন।
জানা যায়, বর্তমানে বাংলাদেশে সিনেমাটির শুটিং চলছে। যে জন্য জমজমসহ আরও চার জন ইরানি কুশলী গত মার্চ থেকে বাংলাদেশে অবস্থান করছেন। চষে বেড়িয়েছেন ঢাকার বিভিন্ন স্থান।
জয়া আহসান সিনেমাটির নাম ভূমিকা ‘ফেরেশতে’ চরিত্রে অভিনয় করছেন। তিনি ছাড়াও এতে আরো আছেন রিকিতা নন্দিনী শিমু।
এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সিনেমাটির নাম ‘সিএনজি’ হিসেবে অনুমতি নেওয়া হয়েছে।
চলতি সপ্তাহে সিনেমাটির শুটিং চলছে রাজধানীর সোলমাইদের কুয়েতি মসজিদের পাশে অবস্থিত ড্রিমল্যান্ড ঢাকা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টেসহ আশেপাশের এলাকায়। সেখানেই দেখা যায় জয়া আহসান ও শিমুকে।
দুইজনই বস্তিতে বসবাসকারীর পোশাকে রিকশায় চড়ে ঘুরছেন। জয়ার কোলে তিন বছরের একটি মেয়ে বাচ্চাও রয়েছে। তবে সিনেমাটি নিয়ে জয়া আহাসান এখনো কোনো মন্তব্য করেননি।
বিনোদন ডেস্ক : : শোবিজে এক যুগেরও বেশি সময়ের পথচলা সাফা কবিরের। ক্যারিয়ারে নানামাত্রিক চরিত্রে হাজির হয়ে জনপ্রিয়à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্à...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকরà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited