শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৫:১৭ পিএম, ২০২২-০৩-৩১
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে বাস্তবায়ন করা করা হচ্ছে দেশের প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্প। আধুনিক এ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৬০ মেগাওয়াট।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পের আওতায় কক্সবাজারের খুরুশকুল, পিএমখালী, চৌফলদণ্ডি ও ভারুয়াখালী ইউনিয়নে টারবাইনগুলো (পাখা) নির্মাণ করা হচ্ছে।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি জানান, খুরুশকুলের এই প্রকল্প ছাড়াও কক্সবাজারের ইনানীতে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন আরও একটি বায়ু বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করা হবে। তিনি আরও জানান, কক্সবাজারে সরকারের বড় বড় মেগা প্রকল্পের কাজ বাস্তবায়ন হচ্ছে।
প্রকল্প পরিচালক প্রকৌশলী মুকিত আলম খান বলেন, প্রায় ৯০০ কোটি ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা হবে। এই প্রকল্পের উৎপাদিত বিদ্যুৎ কক্সবাজারের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে ইউএস ডিকে গ্রিন অ্যানার্জি লিমিটেড।
এ সময় কক্সবাজার সদর ও রামু আসনের সংসদ সদস্য সাইমুম সারওয়ার কমল, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব হাবিবুর রহমান, বিপিডিবির চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমাদের ডেস্ক : : চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : স্বপ্ন ছিল ইতালিতে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর। সেই স্বপ্ন পূরণের আশায় স্থানীয় দালালের মাধ্যমে অ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : সেতুর পাটাতন ভেঙে আটকে রয়েছে ইটবোঝাই ট্রাক। আজ সকাল ১০টার দিকে রাঙামাটির কাউখালী-রাণীরহাট সড়কেছ...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited