চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিতে বার্সেলোনা 

স্পোর্টস ডেস্ক :    |    ০৩:২৩ পিএম, ২০২২-০৩-৩১

রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিতে বার্সেলোনা 

রিয়াল মাদ্রিদের মাঠে ৩-১ গোলের জয়ে সেমিফাইনালের পথে অনেকটাই পরিষ্কার ছিলেন বার্সেলোনার মেয়েরা। তবে দ্বিতীয় লেগে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে ১-২ পিছিয়ে পড়ে কিছুটা শঙ্কাই সৃষ্টি হয়েছিল দলটির। 

তবে এর পর বার্সেলোনার মেয়েরা রিয়াল মাদ্রিদের মেয়েদের জালে জড়িয়েছে আরও ৪ গোল, তাতে ম্যাচে ৫-২ আর সামগ্রিক লড়াইয়ে ৮-৩ ব্যবধানের জয় নিয়ে নারী চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ন্যু ক্যাম্পে প্রথমবারের মতো খেলতে নেমেছিলেন অ্যালেক্সিয়া পুতেয়াসরা। তাদের বরণ করে নিতে প্রায় ৯২ হাজার দর্শক হাজির হয়েছিলেন গ্যালারিতে, যা নারী ফুটবলের ইতিহাসে রেকর্ড। তাদের মাঝে বার্সা পুরুষ দলের কোচ জাভি হার্নান্দেজও ছিলেন।

ম্যাচটা নিয়ে বার্সার আয়োজনের কমতি ছিল না, দর্শকরা ম্যাচ শুরুর আগে মাঠের বাইরে বরণ করে নিয়েছিলেন পুতেয়াসের দলকে। এমন উৎসবমুখর পরিবেশে বাড়তি মাত্রা যোগ করেন মারিয়া পিলার লিওন। ৮ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন তিনি।

তবে রিয়াল মাদ্রিদও ছেড়ে কথা বলেনি। ১৬ মিনিটে পেনাল্টি থেকে ওলগা কারমোনার গোলে সমতা ফেরায়। ১-১ সমতায় থেকে বিরতিতে যাওয়া রিয়াল দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে এগিয়ে যায় ক্লদিয়া জরনোজার অবিশ্বাস্য এক গোলে। মাঝমাঠ থেকে শট নিয়ে গোল করে বসেন তিনি। ন্যু ক্যাম্পে হাজির বার্সা সমর্থকদের মনে তখন ভর করে বসেছে হারের শঙ্কা।

তবে সে শঙ্কা বার্সার মেয়েরা উড়িয়ে দিয়েছে এর পর পিছিয়ে পড়েই যেন জেগে ওঠে দলটি। ৫২ মিনিটে আইতানা বনমাতির গোলে ফেরায় সমতা। এর ৩ মিনিট পর ক্লদিয়া পিনার গোলে ৩-২ গোলে এগিয়ে যান স্বাগতিকরা। দলের ব্যালন ডিঅর বিজয়ী ফরোয়ার্ড অ্যালেক্সিয়া গোল করেন ৬২ মিনিটে। ৭০ মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেকটা ঠোকেন ক্যারোলিন গ্র‍্যাহাম হ্যানসেন। তাতে ৫-২ গোলের বড় জয় দিয়ে প্রথম ন্যু ক্যাম্পে খেলার অভিজ্ঞতাটা আরও বেশি স্মরণীয় করেন বার্সার মেয়েরা।

এই জয় দলটিকে তুলে দিয়েছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। শেষ চারের লড়াইটিতে বার্সেলোনা নামবে আগামী ২২ এপ্রিল।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর