চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাইডেনের যে বক্তব্যে ক্ষুব্ধ রাশিয়া 

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৮:১৫ পিএম, ২০২২-০৩-২৭

বাইডেনের যে বক্তব্যে ক্ষুব্ধ রাশিয়া 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ইউক্রেনে জয় পাবেন না এবং ক্ষমতায় থাকার যোগ্য নন’, পোল্যান্ড সফরে গিয়ে এমন মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার এ বক্তব্যের ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে মস্কোতে।


রুশ সংসদ সদস্যরা (এমপি) ক্ষোভ প্রকাশ করে বলছেন, এমন বক্তব্য কূটনৈতিক আচরণের পরিপন্থি।
এর আগে শনিবার (২৬ মার্চ) পোল্যান্ডের রাজধানী ওয়ারশে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ব্যাপক নিন্দা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বক্তব্যে পুতিনকে ‘কসাই’, ‘যুদ্ধাপরাধী’, ও ‘খুনি’ বলে উল্লেখ করেন তিনি। বলেন, ‘একজন একনায়ক, যিনি সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠায় নেমেছেন, কখনো স্বাধীনতার জন্য মানুষের ভালোবাসাকে মুছে দিতে পারবেন না’।  

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইউক্রেনে কখনো রাশিয়া জয়লাভ করতে পারবে না।বাইডেন বলেন, ‘ঈশ্বরের দোহাই লাগে, এই মানুষটি (ভ্লাদিমির পুতিন) আর ক্ষমতায় থাকার যোগ্য নন’।

পুতিনের এসব বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে মস্কো। রাশিয়ার সংসদের উচ্চকক্ষের বৈদেশিক সম্পর্ক কমিটির প্রধান সেনেটর কনস্টান্টিন কোসাচেভ বাইনের বক্তব্যকে অপরাধের চেয়েও জঘন্য বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আগে মার্কিন প্রেসিডেন্টদের কথায় ওজন ছিল, এখন আর তা নেই’।

মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য কূটনৈতিক শিষ্ঠাচার বিবর্জিত বলে উল্লেখ করেছেন রুশ সংসদ নেতা ভিয়াচেশ্লাভ ভলোদিন। তিনি বলেন, ‘বাইডেন দুর্বল, অসুস্থ ও অসুখি। মার্কিন জনগণের তাদের প্রেসিডেন্টের কাজে লজ্জিত হওয়া উচিত। তিনি সম্ভবত অসুস্থ। তার শারীরিক পরীক্ষা প্রয়োজন’।

তবে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে হোয়াইট হাউস। সেখানে বলা হয়েছে, রাশিয়ায় ক্ষমতার পরিবর্তন বা পুতিনকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে বাইডেন বক্তব্য দেননি। একজন মুখপাত্র বলেন, ‘প্রেসিডেন্টের বক্তব্যের উদ্দেশ্য ছিল প্রতিবেশী দেশ বা অঞ্চলে পুতিনের এভাবে ক্ষমতার ব্যবহার মেনে নেওয়া যায় না’।  

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রোববার ইসরায়েলে বলেন, ‘রাশিয়া বা অন্য কোথাও ক্ষমতার পরিবর্তন ঘটানো আমাদের কৌশল নয়’।

মস্কো কিছুদিন আগে সতর্ক করে বলেছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক একেবারে ভঙ্গুর পর্যায়ে।

পুতিনকে ‘কসাই’ ও ক্ষমতাচ্যুত করা নিয়ে বাইডেনের বক্তব্যকে খারিজ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। তিনি বলেন, যুদ্ধ বন্ধ এবং রাশিয়ার সৈন্যদের ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক পর্যায়ের আলোচনার পথ খোলা প্রয়োজন, বন্ধ করা নয়।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর