শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৭:৫৬ পিএম, ২০২২-০৩-২৭
মীরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের চুনিমিঝিরটেক গ্রামের টেকেরহাট বাজার সংলগ্ন হাজী ইসমাঈল (রহ.) কমপ্লেক্স আয়োজিত "বার্ষিক ওয়াজ ও তাফসীরুল কুরআন মাহফিল ২০২২" অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ (শুক্রবার) মসজিদ প্রাঙ্গণে কমপ্লেক্স এর নূরানী প্রধান আবুল কাশেম ফারুকী ও এরফান উল্ল্যাহ'র যৌথ সঞ্চালনায় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইসলামী সংগীত পরিবেশনায় করেন।
মোহাম্মদ ফখরে জাহান সিরাজী সবুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফ, চেয়ারম্যান, রাইট ট্রেড ইন্টারন্যাশনাল, সি এন্ড এফ এজেন্ট, চট্টগ্রাম। বিশেষ ওয়ায়েজ ছিলেন, রিয়াজুর রহমান আল- আরাবি,ও আলহাজ্ব মাওলানা আব্দুল হালিম হেলালী। এছাড়া বিশেষ ওয়ায়েজগন কমপ্লেক্সের জন্য আগতদের নিকট হতে উন্নয়ন কাজের জন্য নগদ অর্থ ও অবকাঠামো নির্মাণ সামগ্রী সংগ্রহ করেন। অত্র কমপ্লেক্স কর্তৃক পরিচালিত হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আবদুল্লাহ আল মামুন জানান, এবছর হেফজ সমাপ্তকারী পাঁচ শিক্ষার্থী মুহাম্মদ সাঈদ হোসেন, নাফিউল ইসলাম ফায়েল, মুহাম্মদ মেহেদী হাসান, মুহাম্মদ রাশেদুল ইসলাম, সাইফ আল মাহমুদ আসিফ'কে পাগড়ী প্রদান করা হয়।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুুল কাশেম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মেজবাউল আলম। পিএইচডি গবেষক হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ শাহ আলম।
পরে অত্র কমপ্লেক্সের আহ্বায়ক কমিটির সমন্বয়ক মোহাম্মদ আনোয়ার আয়-ব্যয় হিসাব তুলে ধরেন। তিনি জানান, সকলের সহযোগিতায় এবারের মাহফিলে প্রায় আনুমানিক এগার লক্ষ টাকা তহবিলে জমা হয়। এছাড়া মাহফিলে আলোচক হিসেবে বয়ান করেন রাশেদুল ইসলাম ও অত্র কমপ্লেক্স কর্তৃক পরিচালিত জামে মসজিদের পেশ ইমাম ইবরাহিম আরমান। উক্ত মাহফিলে আরো উপস্থিত ছিলেন ইছাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শেখ আশরাফ উদ্দিন রাকিব, মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীগণ, এলাকাবাসী ও দূর-দূরান্ত হতে আগত মেহমানবৃন্দ।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited