শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৬:২০ পিএম, ২০২২-০৩-২৩
বলিউড অভিনেতা সালমান খান আবারও মামলায় জড়িয়েছেন। এবার ভাইজানের বিরুদ্ধে অভিযোগ করেছেন সাংবাদিক অশোক পাণ্ডে নামে এক ব্যক্তি। ২০১৯-এ এই মামলা করেন তিনি।
আগামী ৫ এপ্রিল অন্ধেরি কোর্টে হাজিরা দিতে হবে ভাইজানকে। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের সূত্র থেকে জানা যায়, ২০১৯ সালে সাংবাদিকের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্যই এ মামলা করা হয়। আইপিসি সেকশনের আওতায় ৫০৪ ও ৫০৬ ধারায় অভিযুক্ত করা হয় সালমান খানকে। যদিও এ বিষয়ে তিনি এখনও কিছু জানাননি।
প্রতিবেদনে বলা হয়েছে, এমনিতে সালমানের মেজাজ সকলের জানা। মাঝে মধ্যেই তাকে রেগে যেতে দেখা যায়। রেগে গিয়ে সাংবাদিকদের ধাক্কা মারার মতো ঘটনাও সামনে এসেছে অনেকবার। এমনকি সালমান বারণ করার পরও যখন তার সঙ্গে সেলফি তুলতে আসেন ভক্তরা, তাদের সঙ্গেও খারাপ ব্যবহার করে ফেলেন তিনি। এমনকি হাত থেকে ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দিতেও দেখা গেছে তাকে। মাঝে মধ্যেই নিজের মেজাজ হারিয়ে ফেলেন তিনি।
শুধু সাধারণ মানুষের সঙ্গে নয়। ক্যাটরিনার জন্মদিনে শাহরুখ খানের সঙ্গে প্রায় মারপিট করে ফেলেছিলেন তিনি। দীর্ঘ সময় কথা বন্ধ ছিল সালমান ও শাহরুখের। যদিও সেসব ভুল বোঝাবুঝি তারা মিটিয়ে নিয়েছেন। এর আগেও হরিণ মামলা ও রাতের অন্ধকারে বেপরোয়া গাড়ি চালানোর জন্য দীর্ঘ সময় কোর্টের চত্বরে ঘুরতে হয় সালমান খানকে।
ফের আবারও তাকে দিতে হবে কোর্টে হাজিরা। যদিও এবারের মামলা এবং এ বিষয় একেবারেই অন্য। এখনও সালমান খানের তরফ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited