চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

বাইডেন: পুতিনের পিঠ দেয়ালে ঠেকে গেছে 

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৩:৪৩ পিএম, ২০২২-০৩-২২

বাইডেন: পুতিনের পিঠ দেয়ালে ঠেকে গেছে 

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর একাধিক শহর নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা। অনেক অঞ্চল ঘিরে রেখেছে,
রাজধানী কিয়েভের কাছেও অবস্থান নিয়েছে তারা। 

তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই রাসায়নিক বা জীবাণু অস্ত্রের ব্যবহারের সম্ভাবনা বেড়ে গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (২১ মার্চ) ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে বাইডেন বলেন, রাশিয়া এখন নতুন সামরিক অভিযানের পরিকল্পনা করছে। তিনি বলেন, ‘তারা বলছে যে, ইউক্রেনে জীবাণু ও রাসায়নিক অস্ত্র আছে। ফলে এটি পরিষ্কার যে তিনি দুটিই ব্যবহারের চিন্তা করছে’।  

যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো প্রায়ই বলে থাকে যে, রাশিয়া এসব অস্ত্র ব্যবহারের জন্য প্রেক্ষাপট তৈরি করতেই ইউক্রেন এসব অস্ত্র তৈরি করছে এমন দাবি করতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান রাশিয়াকে সতর্ক করে বলেছেন, ইউক্রেনে রাসায়নিক বা জীবাণু অস্ত্র ব্যবহার করলে রাশিয়াকে চরম পরিণতি ভোগ করতে হবে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, ক্রিমিয়া উপত্যকায় রুশ সেনারা একটি স্থল করিডরের নিয়ন্ত্রণ নেওয়ায় আজভ সাগরের সঙ্গে ইউক্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ইউক্রেনের সেনাবাহিনী অবশ্য বলেছে, রাশিয়া বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়ে প্রায় সব জায়গা থেকে সেনা আনছে ইউক্রেনে মোতায়েনের জন্য।

সশস্ত্র বাহিনীর প্রধান আরও বলেন, নিজেদের অপূরণীয় ক্ষতির কারণে কর্মকর্তাদের সামরিক বাহিনী থেকে নিয়মিত অবসরে যাওয়ার যে কার্যক্রম সেটি বাতিল করেছে রাশিয়া।

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ সেনারা সামরিক অভিযান শুরু করে গত ২৪ ফেব্রুয়ারি। সেই আগ্রাসন ঠেকাতে মঙ্গলবার (২২ মার্চ) ২৭ দিনের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। যুদ্ধে বেসামরিক মানুষরাও অংশ নিয়েছেন। রুম হামলায় ইউক্রেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। দেশটি ছেড়ে অন্তত ৩৩ হাজার মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। 

রিটেলেড নিউজ

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত


লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর