শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৭:৪১ পিএম, ২০২২-০৩-১৪
বান্দরবান পার্বত্য জেলার জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এহাসানুল হক ১৪ মার্চ সোমবার বান্দরবান জেলা কারাগার পরিদর্শন করেছেন। এ সময় তিনি কয়েদি ও হাজতি আসামীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। পরিদর্শনকালে জেলা ও দায়রা জজ কয়েদিদের মধ্যে কারাে আইনগত সহায়তার প্রয়ােজন আছে কিনা সে বিষয়ে খোঁজ-খবর নেন এবং এই বিষয়ে যথাযথ প্রদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন। সেই সাথে তিনি দীর্ঘদিন জেলে থাকা আসামীদের মামলার তথ্য সংগ্রহ করেন ও দ্রুত মামলা নিষ্পত্তির উদ্যোগের বিষয়ে জানান। একই সাথে তিনি হাজতিদের খাবারের মান ও কারা বিধি অনুযায়ী কারাবন্দীদের প্রতি জেল কর্তৃপক্ষকে দায়িত্বশীল আচরণের বিষয়ে খোঁজ নেন।
এ সময় আরাে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মােহাম্মদ মাহাবুবুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু হানিফ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মােহাম্মদ খােরশেদুল আলম সিকদার, যুগ্ম জেলা ও দায়রা জজ নিশাত সুলতানা, জেলা লিগ্যাল এইড অফিসার রােকেয়া আক্তার, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মােহাম্মদ নাজমুল হােছাইনসহ সরকারের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited