চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

আনোয়ারায় জাতীয় পরিচয় পেতে ভোগান্তি 

আনোয়ারা প্রতিনিধি :    |    ০৭:০০ পিএম, ২০২২-০৩-১৪

আনোয়ারায় জাতীয় পরিচয় পেতে ভোগান্তি 

আনোয়ারায় নির্বাচন অফিসে দীর্ঘ দিনেও মিলছে না ,জাতীয় পরিচয়পত্র (এনআইডি)কার্ড কাংখিত সেবা,কাজের ধীর গতি আর কর্মকর্তা সংকট সবই মিলিয়ে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে নির্বাচন অফিসে সেবা নিতে আসা জনসাধরণ।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নতুন এনআইডি কার্ডের জন্য প্রথমে আবেদন করতে হয়। তার পর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। কাগজপত্রে নির্বাচন কর্মকর্তার স্বাক্ষরের পর ছবি,ফিংগার, গ্রাহকের স্বাক্ষরের জন্য মেসেজ দেওয়া হয়। সবশেষে ১০ দিন পর গ্রাহকের মোবাইলে এনআইডি কার্ড সম্পূর্ণ হওয়ার বিষয়ে মেসেজ গেলেই গ্রাহকরা অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করে ফেলতে পারেন। 

কাগজপত্র সব ঠিকঠাক থাকলে ১৫-২০ দিনের মধ্যেই নতুন এনআইডি সম্পন্ন হয়। তবে অনেকেই কাগজপত্র একটা আনলে আরেকটা আনে না এবং সব আনলেও কাগজপত্রে সমস্যা থাকার কারণে তাদের স্থানীয় ইউপি সদস্যদের দ্বারে দ্বারে ঘুরতে হয়, যার কারণে এনআইডির কার্যক্রমের ক্ষেত্রে সময়ক্ষেপণ হয়। এছাড়া দীর্ঘদিন ধরে উপজেলা নির্বাচন অফিসে নির্বাচন কর্মকর্তা এবং সহকারী অফিসারের পদটি খালি থাকায় এনআইডি কার্ডের কার্যক্রমে কিছুটা ধীর গতির সৃষ্টি হয়েছে। আর নির্বাচন অফিসে এখন শুধু শিক্ষার্থী এবং বিদেশগামীদের এনআইডির কার্যক্রম চালু রয়েছে। সাধারণ মানুষের এনআইডি তাদের নিজ এলাকায় গিয়ে হালনাগাদ করা হবে বলে জানান উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা। অপর দিকে গ্রাহকদের অভিযোগ, এনআইডির জন্য অপেক্ষা করতে হচ্ছে মাসের পর মাস। অনেকের ক্ষেত্রে পেরিয়ে যায় বছর।

বিশেষ করে বিদেশগামীদের জন্য এই ভোগান্তি চরম আকার রূপ নিয়েছে। কাজল শীল নামের এক ভুক্তভোগী জানান, গত বছরের ২৬ জুন এনআইডির জন্য কাগজপত্র জমা দিয়েছিলাম। গত সাত মাসে ১৫ বারের অধিক নির্বাচন অফিসে দৌড়াদৌড়ি করার পর সর্বশেষ ২২ ফেব্রুয়ারি এনআইডি হাতে পেলাম।


 আরেক ভুক্তভোগী জানান, ছয় মাস আগে কাগজপত্র জমা দিয়েছি, এখনো এনআইডির কোনো খবর নেই। অনেকবার নির্বাচন অফিসে যোগাযোগ করেছি, তবু কাজ হচ্ছে না। এছাড়াও গত পাঁচ মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনোয়ারা উপজেলা নির্বাচন অফিসের হয়রানি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রায় শতাধিক ফেইস বুক ইউজার। এসব বিষয়ে উপজেলার ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা আনোয়ার খালিদ বলেন, উপজেলা নির্বাচন অফিসারের পদটা খালি। আমি হাটহাজারী উপজেলা থেকে অতিরিক্ত পালনে সপ্তাহে একদিন আনোয়ারায় আসি। যার ফলে গ্রাহকরা কাংখিত সেবা নিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে । বিশেষ করে নতুন এনআইডি গ্রাহকদের কাজ অফিসারকেই করতে হয়। তাই তাদের ভোগান্তিটা একটু বেশি হচ্ছে। আশা করি, শিগগিরই আনোয়ারার জন্য নতুন নির্বাচন অফিসার নিয়োগ দেওয়া হবে জনগন এই সংকট থেকে উত্তরণ হবে।

রিটেলেড নিউজ

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত


ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত


২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত


রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত


 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত


 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর