শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০২:৫১ পিএম, ২০২২-০৩-১২
ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির পাওয়াফুল তারকা বিজয় সেতুপতি। বেশ কিছু ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন এই সুপারস্টার।
এবার দক্ষিণের এই অভিনেতার বিপরীতে নতুন সিনেমার শুটিং শুরু করলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
সিনেমার নাম ‘মেরি ক্রিসমাস’। এটি নির্মাণ করছেন পরিচালক শ্রীরাম রাঘবন। অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পরেই ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং করেছেন ক্যাটরিনা। এবার শুরু করলেন ‘মেরি ক্রিসমাস’র শুটিং।
সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে খবরটি জানিয়েছেন ক্যাটরিনা নিজেই। শুক্রবার (১১ মার্চ) থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। শুটিং সেটের একটি ছবিও শেয়ার করেছেন এই তারকা।ক্যাটরিনার এই পোস্টে ভক্ত থেকে শুরু করে বলিউড তারকারাও নতুন কাজের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। তার পোস্টে অভিনেত্রী নেহা ধূপিয়া লেখেন, ‘গুড লাক কে’।
এর আগে ২০২১ সালের ডিসেম্বরে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় কাজ করার কথা জানিয়েছিলেন ক্যাটরিনা। ওই সময়ের এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি সবসময় শ্রীরাম রাঘবনের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। রোমাঞ্চকর থ্রিলার কাহিনী তৈরির ক্ষেত্রে তিনি একজন মাস্টার। তার পরিচালনায় কাজ করব ভেবেই সম্মানিত বোধ করছি। ’
একইসঙ্গে প্রথমবার পর্দায় বিজয় সেতুপতির সঙ্গে জুটি বাঁধতে চলছেন ক্যাটরিনা। এ বিষয়টি নিয়েও বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন এই তারকা অভিনেত্রী।
বিনোদন ডেস্ক : : শোবিজে এক যুগেরও বেশি সময়ের পথচলা সাফা কবিরের। ক্যারিয়ারে নানামাত্রিক চরিত্রে হাজির হয়ে জনপ্রিয়à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্à...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকরà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited