চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চকরিয়ায় খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা  

এম,নুরুদ্দোজা,চকরিয়া:    |    ০২:১৯ পিএম, ২০২০-০৯-১৫

চকরিয়ায় খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা  

কক্সবাজারের চকরিয়ায় একটি দখলবাজ চক্র খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই অবৈধ স্থাপনাটি গুড়িয়ে দখলদার উচ্ছেদ করেন। 
সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন উপজেলার বিএমচর ইউনিয়নের বেতুয়া বাজার সংলগ্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় দখল উচ্ছেদ করে সরকারি খাস খতিয়ানভুক্ত খালের জায়গাও দখলমুক্ত করা হয়।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, বিএমচর ইউনিয়নের বেতুয়া বাজার সংলগ্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের খাস খতিয়ানভুক্ত পোড়া মাতামুহুরী খালের জায়গা দখল করে একটি দখলবাজ চক্র বসতঘর নির্মাণ করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজের নির্দেশনায় সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় সরকারি খতিয়ানভুক্ত খালের ওপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদের পাশাপাশি অবৈধ দখলদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  
তিনি আরো জানান, অবৈধ স্থাপনা নির্মাণকারীকে আগামী ০৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনাটি নিজ উদ্যোগে তার নির্মিত অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলবে মর্মে মুচলেকাবদ্ধ করা হয়৷ 
এছাড়াও ভ্রাম্যমান আদালতের অপর আরেকটি একটি অভিযানে বিএমচর মুবিনপাড়ায় খাল দখল করে অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়ছে৷
উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল মনছুর, মাতামুহুরী পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত


গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত


তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত


ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত


বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম  মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত


ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর