শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:০৯ পিএম, ২০২২-০৩-০২
দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। প্রিয় শিক্ষাঙ্গন শিশুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
অনেকদিন পর সহপাঠীদের দেখা পেয়ে উচ্ছ্বসিত তারা।
বুধবার (২ মার্চ) সকাল থেকে বিদ্যালয়ে আসতে শুরু করে শিক্ষার্থীরা। তাদের ছিল মুখে মাস্ক। বিদ্যালয়ে প্রবেশের পর স্যানিটাইজার দিয়ে কিংবা নিজেরা হাত ধুয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীরা।
দ্বিতীয় দফায় প্রায় ছয় সপ্তাহ বন্ধ থাকার পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস শুরু হলো। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সপ্তাহে ছয়দিনই ক্লাস হবে। তবে ক্লাস দুই শিফটে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, করোনার সংক্রমণ কমে যাওয়ায় এখন প্রাথমিকের শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে। শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারে, সেজন্য দুইটি শিফটে ক্লাস চলবে।
করোনার সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। কিন্তু নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয় ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। পরে তা বাড়ানো হয় ১ মার্চ পর্যন্ত।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited