শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০৪:১৬ পিএম, ২০২২-০২-২২
চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় যান্ত্রিক ত্রুটির কারণে আড়াই মাস বন্ধ থাকার পর ফের উৎপাদন শুরু হয়েছে।
রোববার রাত পৌনে ১১টায় রাষ্ট্রায়ত্ত এ কারখানাটিতে ইউরিয়া উৎপাদন শুরু হওয়ায় কারখানার শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে।
সর্বশেষ কারখানাটি ৩ ডিসেম্বর বন্ধ হয়েছিল। আড়াই মাস কারখানা বন্ধ থাকায় শ্রমিক-কর্মচারীরা হতাশ ছিলেন। তবে এর আগেই বিগত অর্থবছরে এক লাখ ২ হাজার ৯৩৬ টন ইউরিয়া উৎপাদন করে কারখানাটি।
কারখানা সূত্র থেকে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে ৩ ডিসেম্বর কারখানাটির ইউরিয়া উৎপাদন বন্ধ হয়েছিল। ১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের টয়েটো কোম্পানি তৎকালীন কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়া এলাকায় সার কারখানাটি প্রতিষ্ঠা করে সরকার।
সচল থাকলে দৈনিক এক হাজার ৭০০ টন সার উৎপাদন হওয়ার কথা রয়েছে। কিন্তু বর্তমানে এক হাজার ৪০০ টন সার উৎপাদিত হচ্ছে বলে জানান।
বার্ষিক উৎপাদনক্ষমতা পাঁচ লাখ ৬১ হাজার টন ইউরিয়া এবং তিন লাখ ১০ হাজার টন অ্যামোনিয়া। সিইউএফএল সিবিএর উপদেষ্টা জালাল আহমেদ বলেন, ‘কারখানাটি আমাদের স্পন্দন। দীর্ঘ আড়াই মাস পর উৎপাদন শুরু হওয়ায় আমরা অনেক উদ্ভাসিত।
চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আক্তারুজ্জামান বলেন, রোববার রাত পৌনে ১১টায় ইউরিয়া উৎপাদন শুরু করেছি। আশা করছি কয়েক দিনের মধ্যে পুরোদমে উৎপাদন শুরু হবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited