শিরোনাম
ঢাকা অফিস : | ০৫:২৫ পিএম, ২০২২-০২-২০
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আগের নিয়মেই ২০১১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হবে। একই সঙ্গে থাকছে না দ্বিতীয়বার ভর্তির সুযোগ। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বুয়েটের ৪৭৫তম একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার। উপস্থিত ছিলেন- বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. ফোরকান উদ্দিন, ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় চেয়ারম্যানরা।
সূত্র জানায়, সংক্ষিপ্ত সিলেবাসে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার ঘোষণার আলোকে অ্যাকাডেমিক কাউন্সিলের ওই সভায় ভর্তি পরীক্ষার সিলেবাস এবং দ্বিতীয় দফায় পরীক্ষার বিষয়টি উত্থাপন হয়। এতে সর্ব সম্মতিক্রমে সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়। আর দ্বিতীয় দফায় ভর্তি পরীক্ষার সুযোগ রাখার বিষয়টি অনুমোদন হয়নি।
বিষয়টি নিশ্চিত করে বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগের নিয়মেই বুয়েটের ভর্তি পরীক্ষা হবে।
এর আগে গত বছরের ২২ ডিসেম্বর দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার দাবিতে বুয়েটের উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেন ২০২০ সালের এইচএসসি উত্তীর্ণরা। সম্প্রতি তারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেন। তাদের এই আন্দোলন অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার : : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তঘেঁষা বান্দরবানের আলীকদম উপজেলায় দিন দিন মাদকের বিস্তার উদ্বেগজনকভাব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত
ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited