শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৫:১৫ পিএম, ২০২২-০২-১৬
হাটহাজারীতে ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ' শীর্ষক সাংবাদিকদের তিন দিনের প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ নিয়েছেন হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
বুধবার (১৬ ফেব্রুয়ারী) হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদপত্র তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি ও সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এর সঞ্চালনায় ও হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস.এম. রাশেদুল আলম, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম প্রমূখ।
কর্মশালায় বক্তারা বলেন, ‘যেকোনো পেশায় মানুষের কর্মদক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের প্রয়োজন। সাংবাদিকদের পেশাদারিত্বের উন্নয়নের জন্যও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। কারণ, অন্য যে কোনো পেশার চেয়ে সাংবাদিকদের সামাজিক দায়িত্ব অনেক। সাংবাদিকদেরকে যত বেশি প্রশিক্ষণ দেয়া যাবে তারা নিজেকে তত বেশি সমৃদ্ধ করতে পারবে।’
তিন দিনের বুনিয়াদি প্রশিক্ষণে সাংবাদিকতা, তথ্য সংগ্রহ, রিপোর্ট তৈরি, অনুসন্ধানী সাংবাদিকতা, যোগাযোগ, সাংবাদিকদের নীতি নৈতিকতা, সংবাদপত্রে ভাষার ব্যবহার, রিপোর্ট লেখার কৌশলসহ সাংবাদিকতার বিভিন্ন বিষয়াদি প্রশিক্ষণ দেওয়া হয় ।
এর আগে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) উদ্যোগে (১৪ ফেব্রুয়ারী) কর্মশালাটির উদ্বোধন হয়।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited