চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সমন্বিত উদ্যোগে শিশুবান্ধব হাসপাতাল গড়া সম্ভব 

স্টাফ রিপোর্টার :    |    ০৭:৩১ পিএম, ২০২২-০২-১৪

সমন্বিত উদ্যোগে শিশুবান্ধব হাসপাতাল গড়া সম্ভব 

 বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেছেন, সরকারের একার পক্ষে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সম্ভব নয়। বিভিন্ন সমস্যা থাকার পরও করোনা মোকাবিলার পাশাপাশি স্বাস্থ্যখাতে রাজধানী ঢাকার তুলনায় চট্টগ্রাম এখনও পর্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে।

 
স্বাস্থ্য অধিদফতরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সম্মেলন কক্ষে বেসরকারি হাসপাতালের ডাক্তার-নার্সদের নিয়ে ‘শিশুবান্ধব হাসপাতাল কর্মসূচি’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ডা. হাসান শাহরিয়ার কবীর এ কর্মশালা উদ্বোধন করেন।

সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, ডাক্তার-নার্সরা আরও আন্তরিক হলে শিশুবান্ধব হাসপাতাল ও পরবর্তীতে নারীবান্ধব হাসপাতাল গড়াসহ চট্টগ্রামে স্বাস্থ্য ব্যবস্থাপনায় ঈর্ষনীয় সাফল্য আসবে। ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনের লক্ষ্যে শিশু মৃত্যুর হার কমিয়ে সরকারি উদ্যোগের সাথে বেসরকারি খাতকে সম্পৃক্তকরণে দেশের বেসরকারি হাসপাতালগুলোকে শিশুবান্ধব হাসপাতালে রূপান্তর করতে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।  

সরকারি-বেসরকারি পর্যায়ে ডাক্তার-নার্সদের সমন্বিত উদ্যোগের ফলে সর্বত্র শিশুবান্ধব হাসপাতাল গড়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি। দেশের সকল বিভাগীয় ও জেলা শহরে পর্যায়ক্রমে ‘শিশুবান্ধব হাসপাতাল কর্মসূচি’ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে বলেও জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।  

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ হোসাইনের সঞ্চালনায়  কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. শাখাওয়াত উল্লাহ ও সহকারী পরিচালক (প্রশাসন) ডা. সুমন বড়ুয়া।  

কর্মশালার উদ্বোধনী দিনে মাতৃ ও শিশুস্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ দেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক (শিশু) ডা. জেবীন চৌধুরী ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. রওশন আরা বেগম শিমুল।  

কর্মশালায় নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতাল, ম্যাক্স হাসপাতাল, সিএসসিআর ও ন্যাশনাল হাসপাতালের ডাক্তার-নার্সরা অংশ নেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর