চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রধানমন্ত্রীকে আমিরাত সফরের আমন্ত্রণ 

ঢাকা অফিস :    |    ০৭:০৮ পিএম, ২০২২-০২-১৪

প্রধানমন্ত্রীকে আমিরাত সফরের আমন্ত্রণ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মার্চে সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন বলে আশা করা হচ্ছে।  সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসকের আমন্ত্রণে তিনি এ সফরে যেতে পারেন। 


রোববার দুবাইয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক হয়। সেখানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে পর্যালোচনা করেন। এ সময় সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী মার্চ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফরে যাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। 

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্ব ও গত পাঁচ দশকে তাদের অসাধারণ সাফল্যের প্রশংসা করেন। এ সময় তারা বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে সুবর্ণজয়ন্তী উপলক্ষে কিছু বিশেষ অনুষ্ঠান আয়োজনে সম্মত হন।

উভয় পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা স্মরণ করেন এবং দুই দেশের জনগণের পারস্পরিক সুবিধা ও সহযোগিতার জন্য সব ক্ষেত্রে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। 

বৈঠকে দুই দেশের রাজনৈতিক সম্পৃক্ততা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা, বর্ধিত বিমান ও সামুদ্রিক সংযোগ বিশেষ করে দুই দেশের সমুদ্র বন্দরের মধ্যে সরাসরি শিপিং সংযোগ স্থাপন এবং নির্বিঘ্নে সরাসরি কার্গো ফ্লাইট চালু করার বিষয়ে পারস্পরিক প্রতিশ্রুতি তুলে ধরেন। 

উভয় পররাষ্ট্রমন্ত্রী কৃষি ও খাদ্য নিরাপত্তা, সংস্কৃতি, বিজ্ঞানের ক্ষেত্রে সহযোগিতা, আইসিটি, আইওটি এবং ডিজিটালাইজেশনে সহযোগিতার ক্ষেত্রে নতুন রূপ তুলে ধরতে সম্মত হন, যাতে সম্পর্ককে আরও উন্নীত করা যায়। 

ড. মোমেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে রোহিঙ্গা সংকট মোকাবিলায় তাদের অব্যাহত সহযোগিতা ও সমর্থন কামনা করেন। 

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী একে মোমেনের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধিদল ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি দ্বিপক্ষীয় সফরে সংযুক্ত আরব আমিরাতে গেছেন।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর