চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজ টিকাদান রোববার 

স্টাফ রিপোর্টার :    |    ০৫:০৭ পিএম, ২০২২-০২-১২

চট্টগ্রামে শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজ টিকাদান রোববার 

 চট্টগ্রামের ৬টি কেন্দ্রে ১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে রোববার (১৩ ফেব্রুয়ারি) থেকে। প্রথম দিন ২১ হাজার ৬৯৪ জন শিক্ষার্থীকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এদিন সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে। কেন্দ্রগুলো হচ্ছে: জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, জিইসি কনভেনশন হল, এম এ আজিজ স্টেডিয়াম, অফিসার্স ক্লাব, চিটাগাং গ্রামার স্কুল (ন্যাশনাল কারিকুলাম) ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে সকাল ৯টা থেকে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, সকাল ১০টা থেকে পাঁচলাইশের শহিদ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও আমিন জুট মিলস উচ্চ বিদ্যালয়, সাড়ে ১০টা থেকে একাডেমি ল্যাবরেটরি স্কুল, ১১টা থেকে পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, বেলা ১২টায় বাসন্তী বালিকা উচ্চবিদ্যালয়, দুপুর ১টা থেকে বন গবেষণাগার উচ্চ বিদ্যালয় ও শহিদ লে. জিএম মুশফিক বীর উত্তম উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

জিইসি কনভেনশন সেন্টারে সকাল ৯টা থেকে ওয়ারলেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয় ও ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজ, সকাল ১০টা থেকে কলকাকলি উচ্চ বিদ্যালয়, বারিক মিঞা বহুমুখী উচ্চ বিদ্যালয়, পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ, পশ্চিম মাদারবাড়ী সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়, বেলা ১১টায় হালিশহর ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, খান সাহেব আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়, খাজা আজমেরী উচ্চ বিদ্যলয়, বেলা ১২টা থেকে চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, পোস্তারপাড় সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, চিটাগাং লিবার্টি স্কুল অ্যান্ড কলেজ, বেলা ১টায় পোস্তারপাড় আসমা খাতুন সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

এম এ আজি স্টেডিয়াম সম্মেলন কক্ষে সকাল ৯টা থেকে প্রবর্ত্তক স্কুল অ্যান্ড কলেজ, ১০টা থেকে আলহাজ এয়াকুব আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, বেলা ১১টা থেকে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় এবং বেলা ১টা থেকে পূর্ব মাদারবাড়ি সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

চিটাগাং গ্রামার স্কুল কেন্দ্রে সকাল ৯টা থেকে আব্দুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয় ও পাঁচলাইশের চাইল্ড হ্যাভেন স্কুল, ১০টা থেকে গার্নার্স ইংলিশ স্কুল, ১১টা থেকে সেন্টার ভ্যালি স্কুল এবং দুপুর ১টা থেকে জে এম সেন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে পতেঙ্গা উচ্চ বিদ্যালয়, ১১টা থেকে আল জাবের ইনস্টিটিউট এবং দুপুর ১টা থেকে কৃষ্ণ কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

অফিসার্স ক্লাব কেন্দ্রে সকাল ৯টা থেকে ইউসুফ এ কে খান স্কুল, মেরিট বাংলাদেশ জুনিয়র বিদ্যালয়, সিডিএ গার্লস উচ্চ বিদ্যালয়, ছাফা মোতালেব জুনিয়র বিদ্যালয়, সকাল ১১টা থেকে পতেঙ্গা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এবং দুপুর ১২টা থেকে আয়ুব বিবি সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া হবে টিকা।

চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার ফরিদুল আলম হোসাইনী বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের সহযোগিতায় করোনার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে। টিকা গ্রহণ করতে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে আসতে হবে। অবশ্যই টিকা কার্ড সাথে নিয়ে আসতে হবে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বাংলানিউজকে বলেন, দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রমের জন্য দেড় শতাধিক কর্মী প্রস্তুত রয়েছে। নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের নিয়ে আসলে কেন্দ্রে ভিড় হবে না।  

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর