শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৫:২৯ পিএম, ২০২২-০২-০৯
পাকিস্তানে আগামী ৪ মার্চ থেকে অস্ট্রোলিয়ার সঙ্গে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। অস্ট্রোলিয়ার বিপক্ষে তিন টেস্ট ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে যুক্ত হয়েছেন শান মাসুদ।
সর্বশেষ বাংলাদেশ সফরের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিন জন। রিজার্ভ পুলে যুক্ত হয়েছেন ইয়াসির শাহ।
প্রায় দুই বছর পর অফ-স্পিনার বিলাল আসিফের জায়গায় দলে ফিরছেন হারিস রউফ। আর আবিদ আলীর বিপরীতে দলে জায়গা পেয়েছেন শান মাসুদ।
তিনটি টেস্টের মধ্যে প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে ৪ থেকে ৮ মার্চ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট করাচি অনুষ্ঠিত হবে আগামী ১২ থেকে ১৬ মার্চ পর্যন্ত। এবং লাহোরে ২১-২৫ মার্চ সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।
পাকিস্তান দলে থাকছেন যারা- বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলী, ইমাম-উল-হক, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী, সাজিদ খান, সৌদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ ও জাহিদ মাহমুদ।
রিজার্ভ বেঞ্চে থাকবেন কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ ও ইয়াসির শাহ।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited