শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৩৭ পিএম, ২০২২-০২-০২
এই দেশ মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতা বিরোধীদের নয় বলেছেন, পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম। আর দেশবিরোধী শক্তি কোনদিন যেন এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকাতে হবে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা যেন কোনদিন ব্যর্থ হতে না পারে এজন্য দেশবাসীসহ সবাইকে সজাগ থাকতে হবে বাংলাদেশ স্বাধীনতাবিরোধী, জঙ্গি এবং যুদ্ধাপরাধীদের দেশ নয়, এই দেশ মুক্তিযোদ্ধাদের, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেভাবেই দেশটাকে গড়ে তুলতে চাই।
আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বিশ্ববিদ্যালয়ে আগামী (সম্ভাব্য ২৬ ফেব্রুয়ারী) ঢাকা জেলা পশ্চিমাঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের পূর্নমিলনী অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল, সাধারন সম্পাদক হাবিবুর রহমান লিটন। এসময় উপস্থিত ছিলেন,বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আবুল হোসেন, প্রফেসর আব্দুল্লাহ হিল কাফী, ঢাকা জেলার পুলিশ সুপার সরদার মারুফ হাসান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুর এ আলম আশিক, প্রমূখ। এসময় মুক্তমঞ্চে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের স্বতঃস্ফূর্ত সমাবেশে অংশগ্রহণ করেন।
উপ-মন্ত্রী শামীম বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় এসে যুদ্ধাপরাধী, রাজকার-আলবদরদের পুনর্বাসন করেছে। তারই ধারাবাহিকতায় খালেদা জিয়া ক্ষমতায় এসে রাজাকারদের গাড়িতে পতাকা লাগিয়েছেন।রাজাকার, আলবদর, আল শামস আর খুনিরা যেন আর কখনো ক্ষমতায় না আসতে পারে, সেব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
এনামুল হক শামীম আরও বলেন, করোনা মহামারীর সময় সহ সকল দূর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ও আওয়ামীলীগ মানুষের জন্য জীবনের ঝূঁকি নিয়ে কাজ করেছে। তারই ধারাবাহিকতায় ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী মানুষের পাশে থেকেছে। কৃষকের ধান কেটে গোলায় তুলে দিয়েছে, মৃতের দাফন ও সৎকার করেছে, খাবার ও সুরক্ষা সামগ্রী ঘরে ঘরে পৌছে দিয়ে এক মানবিক ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। ছাত্রলীগ দেশের প্রতিটি লড়াই সংগ্রামে পূর্বের ন্যায় এভাবেই এগিয়ে যাবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited