শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৫:১৪ পিএম, ২০২২-০১-২২
বান্দরবানে করোনা প্রতিরোধে মাক্স বিহীন কোন গ্রাহক'কে সেবা না দেওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।
আজ (২২ জানুয়ারী) দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়ের নেতৃ্ত্বে করোনা সংক্রমণ
রোধে স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে বিভিন্ন শ্রেণীর, ব্যাবসায়ীদের পরামর্শ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল জানান, কোভিড-১৯ বিস্তার রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজী'র
নির্দেশনায় করোনা প্রতিরোধে মাক্স পরিধান বাধ্যতামূলক ও সংক্রমণ রোধে গণসচেতনা বৃদ্ধি করতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় বান্দরবান সদরস্থ মগবাজার এলাকায় কোভিড-১৯ বিস্তার রোধে সরকারি নির্দেশনা উপেক্ষিত করায় ২ জনকে সংক্রামক রোগ প্রতিরোধ নির্মূল ও নিয়ন্ত্রণ আইনে
৮ শত টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়,বেঞ্চ সহকারী সুমন পাল,
বান্দরবান সদর থানার পুলিশ উপ- পরিদর্শক মোঃ আরিফ, অফিস সহায়ক চা চ মংসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited