চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন 

চবি প্রতিনিধি :    |    ০৬:৫৪ পিএম, ২০২২-০১-১৭

শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন 

 


শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১৭ জানুয়ারি) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা ছাত্রী হলের শিক্ষার্থীরা প্রভোস্ট বডির পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেছিল। আন্দোলনকারী ১০-১২ জন শিক্ষার্থীকে শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ছাত্র উপদেষ্টা অধ্যাপক জহির উদ্দিন আহমেদ এবং প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবিরের উপস্থিতিতে বেধড়ক মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে কয়েকজন ছাত্রী হেনস্তার শিকার হন।

শিক্ষার্থীরা বলেন, পরদিন আন্দোলনকারী শিক্ষার্থীরা শাবিপ্রবি উপাচার্যকে অবরুদ্ধ করলে উপাচার্যের নির্দেশে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর এমন ন্যক্কারজনক হামলার প্রতিবাদ জানাই আমরা।

এ সময় শাবিপ্রবির চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বক্তারা বলেন, যেকোনো যৌক্তিক আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার পাশাপাশি শাবিপ্রবি প্রক্টরিয়াল বডি এবং উপাচার্যের পদত্যাগ দাবি করছি। 

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর