চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইউরোপজুড়ে টিকাবিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষ 

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৩:৩৭ পিএম, ২০২২-০১-১০

 ইউরোপজুড়ে টিকাবিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষ 

করোনা ভাইরাসের টিকা ও টিকার সনদ বাধ্যতামূলক করার প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপজুড়ে। হাজার হাজার মানুষ মাস্ক না পরে রাস্তায় নেমে এ বিক্ষোভ করেন।
 
বিক্ষোভকারীদের দাবি, টিকার সনদ নিয়ে কড়াকড়ি করা যাবে না। যারা টিকা নেননি, তাদেরও সব জায়গায় যেতে দিতে হবে। কোভিডবিধি নিয়ে কড়াকড়ি করা যাবে না। কোনো কোনো পেশার ক্ষেত্রে টিকা নেওয়া বাধ্যতামূলক করার যে পরিকল্পনা বিভিন্ন দেশের সরকার করেছে, তা বাতিল করতে হবে।

এএফপি ও রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে।  

প্রতিবেদনে বলা হয়, গত কয়েকদিনে ইউরোপের একাধিক দেশে কোভিডের বিপুল বৃদ্ধি ঘটেছে। বেড়েছে হাসপাতালে ভর্তির সংখ্যাও। চিকিৎসকরা বলছেন, যাদের টিকা নেওয়া নেই, তারাই এবার হাসপাতালে বেশি ভর্তি হচ্ছেন।

ইউরোপের দেশে দেশে প্রতিবাদ
ব্রাসেলস: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে রোববার (৯ জানুয়ারি) প্রায় গোটা দিন ধরেই প্রতিবাদ চলে। প্রায় পাঁচ হাজার মানুষ মাস্ক না পরে সেই প্রতিবাদ সভায় অংশ নেন। তাদের হাতের পোস্টারে লেখা ছিল, টিকা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। ‘ভ্যাকসিন একনায়কতন্ত্র’ বন্ধ করতে হবে। বেলজিয়ামে টিকার সনদ না দেখালে রেস্তোরাঁ, পাব, বারে ঢুকতে দেওয়া হচ্ছে না। একেই টিকা একনায়কতন্ত্র বলে চিহ্নিত করা হচ্ছে।

চেক রিপাবলিক: চেক রিপাবলিকের রাজধানী প্রাগে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ দেখিয়েছেন। সম্প্রতি চেক রিপাবলিকের সরকার একটি নতুন নিয়ম চালু করার প্রস্তাব দিয়েছে। পুলিশ, স্বাস্থ্যকর্মী, দমকলকর্মী, ছাত্রদের টিকা নেওয়া বাধ্যতামূলক করা হবে। ৬০ বছরের ওপরের ব্যক্তিদেরও টিকা বাধ্যতামূলকভাবে নিতে হবে। এরই প্রতিবাদে রোববার রাস্তায় নামে টিকাবিরোধী জনগণ। তাদের স্লোগান ছিল ‘স্বাধীনতা চাই’। দ্রুত নতুন প্রস্তাব ফিরিয়ে নিতে হবে বলে জানিয়েছে তারা।

প্রতিবাদের মুখে কিছুটা পিছু হটতে বাধ্য হয়েছে দেশের প্রশাসন। ৬০ বছরের ওপরের ব্যক্তিদের বাধ্যতামূলক টিকার বিষয়টি বিবেচনা করে দেখা হবে বলে জানানো হয়েছে।

জার্মানি: গত কয়েক দিন ধরে জার্মানির একাধিক শহরে লাগাতার বিক্ষোভ চলছে। হ্যামবুর্গ থেকে ডুসেলডর্ফে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে টিকা ও টিকা সনদের বিরোধিতা করছেন। করোনার জন্য সরকার যেসব বিধিনিষেধ চালু করেছে, তারও বিরোধী তারা।  রাস্তায় সহিংস প্রতিবাদও হয়েছে। কাঁদানে গ্যাস চালিয়ে বিক্ষোভকারীদের সরাতে হয়েছে পুলিশকে।

অস্ট্রিয়া: অস্ট্রিয়াতেও রোববার প্রায় ৪০ হাজার মানুষ প্রতিবাদ দেখিয়েছেন।  

এভাবেই ইউরোপের আরও অনেক দেশে টিকাবিরোধী প্রতিবাদ চলছে। এর জেরে দেশগুলোতে করোনা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্যকর্মীরা।  

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর