শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৪:৫৬ পিএম, ২০২২-০১-০৯
৪৮ ঘণ্টায় ১ হাজার ৬৭০ কিলোমিটার বাইসাইকেল চালিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছেন চার বাংলাদেশি সাইক্লিস্ট। টিমবিডিসি নামে একটি সাইক্লিং টিমের সদস্য তারা।
এই চার সাইক্লিস্ট হলেন- দ্রাবিড় আলম, তানভীর আহমেদ, রাকিবুল ইসলাম ও মো. আলাউদ্দিন। তবে তারা কেউ পেশাদার সাইক্লিস্ট নন।
গতকাল শনিবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে রেকর্ডের ব্যাপারটি নিশ্চিত করেছে।
বিজয়ের ৫০ বছর উপলক্ষে ৪৮ ঘণ্টায় রিলে পদ্ধতিতে ১৬৭০ দশমিক ৩৩৪ কিলোমিটার সাইক্লিং করেছেন তারা। যদিও রেকর্ড গড়তে তাদের লক্ষ্য ছিল ১ হাজার ৬০০ কিলোমিটার। রাজধানীর পূর্বাচলের জয়নুল আবেদিন চত্বরে ১ দশমিক ৭ কিলোমিটার রাস্তায় ১ হাজার ৩ চক্কর দেন এই চার সাইক্লিস্ট। আর তাতে ৪৮ ঘণ্টায় রিলে সাইক্লিং করে সবচাইতে বেশি দূরত্ব পার হওয়ার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটির মালিক হন তারা।
গত ৮ ডিসেম্বর রাত ৮টা ৪০ মিনিটে শুরু করে ১০ ডিসেম্বর রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত সাইকেল চালান চার সাইক্লিস্ট। রাইডে তাদের সঙ্গে ছিলেন অসংখ্য পেসার যারা মূল রাইডারদের পাশাপাশি গড়ে প্রায় ৩৫ কিলোমিটার গতিতে ছুটেছেন। প্রায় ১ মাস ধরে রেকর্ডের সময়ে নেওয়া বিভিন্ন তথ্যপ্রমাণ নিয়ে গিনেস কর্তৃপক্ষের যোগাযোগ করার পর অবশেষে মিললো স্বীকৃতি। এর আগে ২০১৬ সালে একক সারিতে সাইকেল চালিয়ে বিশ্বের দীর্ঘতম সারি তৈরির রেকর্ড গড়েছিল বিডিসাইক্লিস্ট (বিডিসি)।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সাà...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আমà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited