শিরোনাম
বিনোদন ডেস্ক : | ১২:৫০ পিএম, ২০২২-০১-০৩
নুতন ওয়েব ফিল্মে যুক্ত হলেন জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। এতে তার বিপরীতে দেখা যাবে ইয়াশ রোহানকে।
রোববার (২ জানুয়ারি) ওয়েব ফিল্মটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।
বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে ‘পর্দার আড়ালে’ শিরোনামের ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন মোঃ পারভেজ আমিন। এর গল্প লিখেছেন এই নির্মাতা নিজেই। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তন্ময় মুক্তাদির।
নুসরাত ফারিয়া বলেন, আলহামদুলিল্লাহ, বছরের শুরুতেই এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। টিমের সবাই মিলে দর্শকদের একটি ভালো কাজ উপহার দিতে চাই।
ইয়াশ রোহান বলেন, বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে কাজের সুযোগ পেয়ে ভালো লাগছে। গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না। আপাতত সারপ্রাইজ হিসেবে রাখছি। দর্শক এখন ভালো মানের গল্প দেখতে চান, এখানে সেই স্বাদ পাবেন। এটুকু বলতে পারি, দর্শক হতাশ হবেন না।
নির্মাতা পারভেজ আমিন বলেন, ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। চলতি মাস থেকেই ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে ওয়েব ফিল্মটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। সবাই আমাদের জন্য ভালোবাসা রাখবেন।
ওয়েব ফিল্মটির চুক্তিবদ্ধ হওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর পরিচালক সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিবসহ আরও অনেকে।
বিনোদন ডেস্ক : : শোবিজে এক যুগেরও বেশি সময়ের পথচলা সাফা কবিরের। ক্যারিয়ারে নানামাত্রিক চরিত্রে হাজির হয়ে জনপ্রিয়à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্à...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকরà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited