শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১২:৪৪ পিএম, ২০২২-০১-০৩
দক্ষিণ কোরিয়ার এক ব্যক্তি কঠোর নিরাপত্তাবেষ্টিত সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় চলে গেছেন।
শনিবার (১ জানুয়ারি) রাতে বিরল এ পক্ষত্যাগের ঘটনা ঘটে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য দিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। দক্ষিণ কোরিয়া থেকে এভাবে সীমান্ত পার হওয়ার বিষয়টি দেশের প্রচলিত আইনে অবৈধ কাজ বলে গণ্য করা হয়।
বিশ্লেষকরা বলছেন, সাধারণত উত্তর কোরিয়া ছেড়ে অনেকেই দক্ষিণ কোরিয়ায় চলে যান। এবার ব্যতিক্রমী ঘটনা ঘটল, যাকে পর্যবেক্ষকরা দুর্লভ ঘটনা বলে আখ্যায়িত করছেন।
রোববার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ বলেন, সীমান্তের পূর্ব দিক থেকে শনিবার রাত ৯টা ২০ মিনিটের সময় তিনি দক্ষিণ কোরিয়া সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় চলে যান।
সেনারা নজরদারির যন্ত্র দিয়ে দক্ষিণ কোরিয়া থেকে ওই ব্যক্তির চলে যাওয়ার বিষয়টি চিহ্নিত করেছে বলেও জানান তিনি। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিপস স্টাফ বলেন, ওই ব্যক্তিকে ধরার জন্য সেনাসদস্যদের পাঠানো হয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। সেনা সদস্যরা তার কাছে পৌঁছানোর আগেই তিনি সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ার ভেতরে ঢুকে পড়েন।
এ ঘটনার পর উত্তর কোরিয়ার কাছে ওই ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়ে একটি বার্তা পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখনো কোনো জবাব দেওয়া হয়নি।
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited