চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম কারাগারে করোনার টিকা পেল ৮শ বন্দি 

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৪১ পিএম, ২০২১-১২-০৯

চট্টগ্রাম কারাগারে করোনার টিকা পেল ৮শ বন্দি 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৮শ বন্দিকে করোনার টিকা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রম তদারকি করেন প্রধান অতিথি বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।


সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কারাগারের ডিআইজি (প্রিজনস) একেএম ফজলুল হক। স্বাগত বক্তব্য দেন সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান।

এ সময় উপস্থিত ছিলেন কারাধ্যক্ষ (জেলার) দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, কারা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. শামীম রেজা, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক অফিসের স্টাফ অফিসার শাহাদাত হোসেন শাকিল প্রমুখ।  

ডা. হাসান শাহরিয়ার কবীর জানান, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রথম দিন ৮শ বন্দিকে করোনার টিকা দেওয়া হয়েছে। আমার জানামতে, বাংলাদেশে প্রথমবারের মতো চট্টগ্রাম কারাগারে করোনার টিকা দেওয়া হচ্ছে। কারাগারে ৭ হাজার ৮শ বন্দি রয়েছে। তাদেরকে বাদ দিয়ে আমরা সুরক্ষিত থাকতে পারি না। পর্যায়ক্রমে এখানকার অন্য বন্দিদের এবং অন্যান্য কারাগারেও টিকা দেওয়া হবে।  

তিনি বলেন, কারাবন্দিদের টিকা নেওয়ার জন্য নিবন্ধন করতে হয়নি। বিশেষ ব্যবস্থায় টিকা দেওয়া হচ্ছে। তাদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও যাদের এনআইডি আছে তার নম্বর রেখে টিকা দেওয়া হচ্ছে। কারাগারে থেকে যেসব বন্দি প্রথম ডোজ টিকা গ্রহণ করেছে, তাদেরকে সেখানে দ্বিতীয় ডোজ  দেওয়া হবে। আবার যেসব বন্দি প্রথম ডোজ টিকা নেওয়ার পর জামিনে মুক্তি পাবে, তারা বাইরে থেকে কার্ড প্রদর্শন করে দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারবে। এজন্য তাদেরকে একটি করে কার্ড দেওয়া হচ্ছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে।

কারাবন্দি নুরুল আলম বলেন, কারাগারে থাকার কারণে এতদিন করোনার টিকা নিতে পারিনি। স্বাস্থ্য বিভাগের আন্তরিকতায় সুন্দর পরিবেশে টিকা দিতে পেরেছি।  

কারাগার সূত্রে জানা যায়, বিভিন্ন অপরাধে আসামি হয়ে যারা নতুনভাবে কারাগারে আসবে তাদেরকেও টিকার আওতায় আনা হবে। করোনার টিকা দেওয়ার জন্য কারাগারের ভেতর দুটি কক্ষে আটটি বুথ করা হয়েছে। এখানে বন্দিদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। গত বছরের এপ্রিল থেকে করোনার সংক্রমণ এড়াতে চট্টগ্রাম কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনের সাক্ষাৎ বন্ধ রয়েছে। তবে কারা কর্মকর্তাদের উপস্থিতিতে ভেতর থেকে বন্দিদের স্বজনের সঙ্গে মুঠোফোনে কথা বলার সুযোগ রয়েছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত


নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এম.ইরফান উদ্দিন ইরো

নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এম.ইরফান উদ্দিন ইরো

আমাদের ডেস্ক : : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বনেতা নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন ও গুণীজন সম্মা...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত


ত্রাণ নয়, ভালোবাসার উপহার - বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির মানবিক উদ্যোগ

ত্রাণ নয়, ভালোবাসার উপহার - বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির মানবিক উদ্যোগ

আবদুল্লাহ মজুমদার : : দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত জনপদ বাঁশখালীর দুর্গত মানুষের মুখে সামান্য হলেও হাসি ফোটাতে মানব...বিস্তারিত


চসিকের ৩ কোটির ‘আমাদের চট্টগ্রাম’ নতুন অ্যাপ: নাম চুরির আইনি বিতর্ক ও ৬ প্রকল্পের ব্যর্থতার ভূত

চসিকের ৩ কোটির ‘আমাদের চট্টগ্রাম’ নতুন অ্যাপ: নাম চুরির আইনি বিতর্ক ও ৬ প্রকল্পের ব্যর্থতার ভূত

মুনীর চৌধুরী : : একই নামে দীর্ঘদিনের নিবন্ধিত ও সরকারি তালিকাভুক্ত সংবাদপত্র সচল থাকার পরও চট্টগ্রাম সিটি কর্পোর...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর