শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:০৬ এএম, ২০২১-১২-০৭
জাপান বিশ্বের আধুনিক প্রযুক্তি-অর্থনীতি সমৃদ্ধ দেশ। জাপানের মতো ঘনিষ্ঠ বন্ধু সর্বদা বাংলাদেশের সঙ্গে থাকলে উন্নয়নযাত্রার গতি আরও ত্বরান্বিত হবে।
চসিকের সড়ক উন্নয়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনাসহ অনেক উন্নয়নকাজ পরিচালিত হচ্ছে জাপানের সহায়তায়। আশাকরি চসিকের উন্নয়নকাজে জাপানের সহায়তা অব্যাহত থাকবে।
সোমবার (৬ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মেয়র এসব কথা বলেন।
মেয়র জানান, চট্টগ্রাম পৃথিবীর অন্যতম প্রধান প্রাকৃতিক সমুদ্রবন্দর এবং এ বন্দরনগরী রাষ্ট্রের অর্থনৈতিক হৃদপিণ্ড। চট্টগ্রাম বন্দর সম্প্রসারণ, বে-টার্মিনাল নির্মাণ, গভীর সমুদ্রবন্দর নির্মাণ, কর্ণফুলী তলদেশ দিয়ে টানেল নির্মাণ বাস্তবায়নের পথে। তাই চট্টগ্রামের গুরুত্বও বহুমাত্রিক। বিশ্বের সব প্রান্তে চট্টগ্রাম অপার সম্ভাবনাময় উর্বর অর্থনৈতিক শক্তি হিসেবে সমাদৃত।
তিনি বলেন, দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে চট্টগ্রাম অন্যতম এবং শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে ব্যতিক্রমী অবদান রাখছে। এখানে চসিকের পরিচালনায় ৬০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৫০টির বেশি স্বাস্থ্যসেবাকেন্দ্র রয়েছে। এ ছাড়া জাইকার সহযোগিতায় একাধিক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেবামূলক অনেক কাজ করে যাচ্ছে। জাইকার অর্থায়নে অত্যাধুনিক ও প্রযুক্তিগত পদ্ধতিতে কনজারভেন্সি সেন্টার স্থাপনের ফলে বর্তমান ও ভবিষ্যতের দূষণমুক্ত ও পরিবেশবান্ধব নগর হবার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
মেয়র কাট্টলীর সাগর পাড়ে চসিকের অ্যামিউজমেন্ট পার্ক ও ঠান্ডাছড়িতে রিভোকেশনাল জোন, রেলক্রসিং ওভার পাস নির্মাণ, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন, কর্ণফুলী নদীর পাড়ে চর বাকলিয়ায় পর্যটন কেন্দ্র এবং শাহ আমানত ব্রিজ থেকে বারিক বিল্ডিং পর্যন্ত রাস্তা নির্মাণ করার পরিকল্পনা আছে বলে রাষ্ট্রদূতকে অবহিত করেন এবং জাপানের ব্যবসায়ীরা চাইলে সেখানে বিনিয়োগ করতে পারেন বলে জানান।
জাপানের রাষ্ট্রদূত বলেন, জাপান বাংলাদেশের বন্ধু। দুইদেশের বন্ধুত্ব কেবল পারস্পরিক স্বার্থের জন্য নয়, মূলত খাঁটি সহানুভূতিরই একটি অংশ। চট্টগ্রাম প্রাকৃতিকভাবে সুন্দর একটি নগর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি প্রশংসনীয়। আগামী ৫ বছরের মধ্যে গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে উন্নয়নের নতুন ধাপে নিয়ে যাবে বাংলাদেশকে। চট্টগ্রামকে ঘিরে বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে অদূর ভবিষ্যতে চট্টগ্রাম হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের হাব। এখানে পর্যটন শিল্পেরও অপার সম্ভাবনা রয়েছে।
তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়ন প্রকল্পে জাপান সরকার জাইকার মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখবে বলে মত প্রকাশ করেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited