শিরোনাম
আমাদের ডেস্ক : | ০২:৫৬ পিএম, ২০২১-১২-০৪
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘জওয়াদ’ ভারতের ঠিক কোন রাজ্যের স্থলভাগের আছড়ে পড়বে, তা এখনও অনিশ্চিত দেশটির আবহাওয়া দপ্তর। তবে, পশ্চিমবাংলায় এর যে একটা বড় ধরনের প্রভাব পড়তে চলেছে তা ধারণা করছেন আবহাওয়াবিদরা।
শনিবার (৪ ডিসেম্বর) সকালে দিল্লির মৌসুম ভবন ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ নিয়ে সর্বশেষ যে আপডেট দিয়েছে তাতে জানা যায়, ভারতের বিশাখাপত্তনম থেকে ২শ ৪৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ওড়িষ্যা জেলার পুরী রাজ্যটি থেকে ৪শ ২৯ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।
এখনও অবদি ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ গতি প্রকৃতি দেখে আবহাওয়াবিদদের ধারণা রোববার (৫ ডিসেম্বর) দুপুর নাগাদ পুরী উপকূলে পৌঁছতে পারে। এরপর তা ধীরে ধীরে দুর্বল হতে পারে। তারপরই তা ক্রমশ এগিয়ে আসতে পারে পশ্চিমবাংলার দিকে। কিন্তু পশ্চিমবাংলায় যখন ‘জাওয়াদ’ ঢুকবে, তখন তার শক্তি কতটা থাকবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
কলকাতার আবহাওয়া দপ্তরের ধারণা করছে, পশ্চিমবঙ্গে ‘জাওয়াদ’ ঘূর্ণিঝড় নয়, তা আসতে পারে গভীর নিম্নচাপ হয়েই। এর জেরে কলকাতাসহ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর আকাশ শনিবার সকাল থেকেই মেঘলা। এছাড়া কলকাতাসহ একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। সন্ধ্যার পর বাংলার উপকূলের জেলাগুলোতে ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ আশঙ্কায় ইতোমধ্যে একাধিক ট্রেনের সিডিউল বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল এবং পূর্বাঞ্চলীয় রেলের শাখা। ডিসেম্বরের ৪,৫ ও ৬ দুই জোন মিলিয়ে বাংলার সঙ্গে দক্ষিণ ভারতের এখনও অবদি মোট ৯৫টি দূরপাল্লার ট্রেনের সিডিউল বাতিল করা হয়েছে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited