শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৬:০৬ পিএম, ২০২১-১১-২২
হাটহাজারীতে ইউপি নির্বাচনে এক প্রার্থীর পক্ষে প্রচারনা চালানোর সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে আলহাজ্ব সিরাজ উদ্দীন তৈয়বী( ৬০) নামে ইসলামী ফ্রন্টের এক নেতা ইন্তেকাল করেছেন। গত শনিবার দিবাগত রাতে উপজেলার ১২ নং চিকনদন্ডী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মিরা পাড়া নামক স্হানে এই ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উক্ত ইউ পির মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আহাম্মদ নূর গত শনিবার যথারীতি তাঁর নির্বাচনী প্রচারনা শুরু করেন। তাঁর প্রচারনায় ইসলামী ফ্রন্ট নেতা এবং হাটহাজারী উন্নয়ন সংগ্রাম পরিষদের মহাসচিব আলহাজ্ব সিরাজ উদ্দীন তৈয়ব ও অংশ গ্রহন করেন। নির্বাচনী প্রচারনার এক পর্যায়ে রাতে বক্তব্য রাখার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে আমান বাজারের এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে উক্ত ডাক্তার রাতে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার চিকনদন্ডী ইউনিয়নের দরবেশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল পাঁচটায় মরহুমের জানাযা শেষে স্থানীয় কবর স্থানে লাশ দাফন করা হয়।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited