শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:০৪ পিএম, ২০২১-১১-১৪
প্রথম দিন পরীক্ষা কেন্দ্রের ফটকে ছিল অভিভাবকদের উপচেপড়া ভিড়। চট্টগ্রামে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০৪টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় ১৯৪ জন অনুপস্থিত ছিল।এবারের এসএসসি পরীক্ষায় ১ লাখ ৬১ হাজার ১২২ জন পরীক্ষার্থী ছিল।রোববার (১৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, চট্টগ্রামে ১২২ কেন্দ্রে ২০ হাজার ৭৫১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২০ হাজার ৬৩৯ জন। অনুপস্থিত ছিল ১১২ জন। কক্সবাজারে ২৮টি পরীক্ষা কেন্দ্রে ৪ হাজার ১২৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৪ হাজার ১০১ জন এবং অনুপস্থিত ছিল ২৭ জন। রাঙামাটি জেলায় ২০টি পরীক্ষা কেন্দ্রে ১ হাজার ৩৯৪ জনের মধ্যে অংশ নেয় ১ হাজার ৩৮৪ জন। অনুপস্থিত ছিল ১০ জন পরীক্ষার্থী। খাগড়াছড়ি জেলায় ২২টি পরীক্ষা কেন্দ্রে ১ হাজার ৪৮৭ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৪৫৯ জন এবং অনুপস্থিত ছিল ২৮ জন। বান্দরবান জেলায় ১২টি পরীক্ষা কেন্দ্রে ৫৭৭ জনের মধ্যে অংশ নেয় ৫৬০ জন এবং অনুপস্থিত ছিল ১৭ জন পরীক্ষার্থী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, ২০২১ সালের এসএসসি পরীক্ষার প্রথম দিনে পদার্থবিজ্ঞান পরীক্ষায় চট্টগ্রামে শিক্ষা বোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৯৪ জন। সব পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে হয়েছে। তিনি বলেন, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন৷ প্রশ্নপত্র ফাঁস রোধে বোর্ড থেকে সর্বোচ্চ সতর্কতা ছিল। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ১২টি বিশেষ ভিজিল্যান্স টিম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited