শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৮:০৫ পিএম, ২০২১-১১-১১
প্রিয়জনকে খুশি করতে মানুষ কত কিছুই না করে। প্রেয়সীকে ভালোবাসার জানান দিতে কেউ যে নিজের সব দাঁত তুলে মালা বানিয়ে দেবেন, বিষয়টি বিশ্বাস করা কঠিন।
এই অকল্পনীয় বিষয়টিই সামনে এনেছেন মিসরের তরুণ এক অভিনেতা। মোস্তফা সলিমান এল সায়েদ নামের মিসরের ওই অভিনেতার একটি ফেসবুক পোস্ট এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। শুধু তার দেশে নয়, বাংলাদেশের অনেকেই সেই ছবি শেয়ার দিয়ে ‘প্রেমের জয়গান’ করেছেন। টুইটার ও ফেসবুকে মোস্তফা সলিমান এল সায়েদ ওই পোস্টটি করেন ৩১ অক্টোবর। ওই পোস্টে ছিল পাশাপাশি দুটি ছবি। একটিতে দাঁতের তৈরি মালা, অন্যটিতে হাসিমুখে দন্তহীন এক তরুণ। ওই পোস্টে মোস্তফা সলিমান লেখেন, ‘সিরিয়াসলি, ভালোবাসার সবচেয়ে সুন্দর অর্থ যা আমার জীবনে দেখেছি, তা হলো আপনি আপনার সমস্ত দাঁত বের করে আপনার ভালোবাসার মানুষকে দিয়ে দিন। ’ মজার ছলে দেওয়া তার ওই পোস্টটি সত্যি ভেবে ভাইরাল হয়ে যায়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২ হাজার ৪০০ ফেসবুক ব্যবহারকারী তার পোস্টে রিঅ্যাক্ট দিয়েছেন। পোস্টটি শেয়ার করেছেন অনেকেই। আসলে মোস্তফা সলিমান ছবি সম্পাদনার অ্যাপ দিয়ে দাঁত সরিয়ে নিজের ছবিই বসিয়ে দিয়েছিলেন সেখানে। আর দাঁতের মালার ছবিটি আসলে পিনটারেস্টে একটি জুয়েলারি শিল্পীর পণ্যের বিজ্ঞাপন থেকে নেওয়া
নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বনেতা নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন ও গুণীজন সম্মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত জনপদ বাঁশখালীর দুর্গত মানুষের মুখে সামান্য হলেও হাসি ফোটাতে মানব...বিস্তারিত
মুনীর চৌধুরী : : একই নামে দীর্ঘদিনের নিবন্ধিত ও সরকারি তালিকাভুক্ত সংবাদপত্র সচল থাকার পরও চট্টগ্রাম সিটি কর্পোর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited