শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:৩০ পিএম, ২০২১-১০-১৪
ডাউন সিনড্রোম, অটিজম, সেরিব্রাল পলসি ও শারীরিকভাবে অক্ষম বিশেষ চাহিদার শিশু ও যুবাদের বছরব্যাপী শিক্ষা, ফিজিওথেরাপি সেবা, বিভিন্ন ধরনের প্রশিক্ষণে সহায়তার আশ্বাস দিয়েছেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ডিজঅ্যাবল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ সেন্টার-ডিডিআরসি’র নেতারা সাক্ষাৎ করতে এলে মেয়র এ আশ্বাস দেন। ডিডিআরসি নেতারা মেয়রকে বলেন, তারা চসিক জেনারেল হাসপাতাল (মেমন-২) ১৪ নম্বর লালখান বাজার ও ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের তিনটি কক্ষে প্রতিবন্ধী শিশু ও যুবাদের ফিজিওথেরাপি সেবা দেওয়ার পাশাপাশি প্রতিবন্ধী শিশু যুবাদের গিভার, সহায়তাকারীদের প্রশিক্ষণ, ওরিয়েন্টেশন প্রদান করে আসছে। পৃথিবীব্যাপী কোভিড ক্রান্তিকালের বিশেষ পরিস্থিতিতে সব কার্যক্রম বাস্তবায়নে দাতা সংস্থার কার্যক্রম বন্ধ ও বাজেট বরাদ্দ কমে গেছে। এমতাবস্থায় মেয়রের সহযোগিতা প্রয়োজন। মেয়র তাদের প্রস্তাব শুনে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, আবদুস সালাম মাসুম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, চসিক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, ডিডিআরসি নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited