চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

মীরসরাইয়ে একই পরিবারে ট্রিপল মার্ডার, আতংকে এলাকাবাসী 

মীরসরাই প্রতিনিধি :    |    ০৮:২৯ পিএম, ২০২১-১০-১৪

মীরসরাইয়ে একই পরিবারে ট্রিপল মার্ডার, আতংকে এলাকাবাসী 

মীরসরাইয়ের জোরারগঞ্জ থাণাধীন ৭নং সোনাপাহাড় এলাকায় মরহুম আলী বাড়ী সংলগ্ন মোস্তফা সওদাগর বাড়ীতে ১৪ অক্টোবর (বৃহস্পতিবার) ভোরে একই পরিবারের তিনজনের হত্যার খবর পাওয়া যায়। এবিষয়ে পাশ্ববর্তী বাড়ীর শহীদুল ইসলাম 'দৈনিক আমাদের চট্টগ্রাম'কে জানান, ভোর ৪টা ১৫ মিনিটে মোস্তফা সওদাগরের বাড়ীর ছাঁদে তাঁর বড় ছেলে সাদেক হোসেন ডাকাতের একটি দল বাড়ীতে সবাইকে কুপিয়েছে বলে চিৎকার করতে শুনে আশেপাশের লোকজন তাঁদের বাড়ীর গেইটের সামনে অবস্থান নেয়। পরে বিষয়টি স্থানীয় মসজিদের মাইকে ঘোষনা করে এবং জোরারগঞ্জ থাণায় ও মোস্তফা সওদাগরের ছোট ছেলে আলতাফকে জানানো হয়। খবর পেয়ে আলতাফ ঘটনাস্থলে পৌঁছার কিছুক্ষন পরে জোরারগঞ্জ থাণা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে তিনজনের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে সাদেক ও তাঁর গর্ভবতী স্ত্রীকে পুলিশ ঘটনার বিষয়  জানতে হেফাজতে নেয়। জানা যায়, মৃতদেহ তিনটি হলো মোস্তফা সওদাগর, হোসনেয়ারা বেগম ও আহম্মদের রহমান। স্থানীয় সুত্রে জানা যায়, মোস্তফা সওদাগর বাড়ীতে উঁনারা ছাড়া আরও তিন পরিবার ভাড়া থাকেন তাঁরা হলেন রবিউল হোসেন পেশা রেস্তোঁরার কারিগর, জাকারিয়া মস্তাননগর নির্মাণাধীন ফারদিন মডেল পাম্পে কর্মরত ও অপরজন বয়ষ্ক মহিলা আংকুরের নেছা। সরেজমিনে দেখা যায়, এঘটনায় মীরসরাই সার্কেলের সহকারি পুলিশ সুপার লাবীব আবদুল্লাহ, জোরারগঞ্জ থাণার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নূর হোসেন মামুন, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী, পুলিশের বিশেষায়িত ইউনিট পিবিআই চট্টগ্রাম জেলার পরিদর্শক মনির হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে আলামত সংগ্রহ করেন। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইমসিন ইউনিট উপস্থিত হন। এসময় মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় এমন চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের খবর শুনে একনজর দেখার জন্য বিভিন্ন এলাকার লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে ভীড় জমান। পরে দুপুর সাড়ে ১২টায় জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম ও নেতা কর্মীগন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উঁনারা কিছুক্ষন দাঁড়িয়ে উক্ত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। পরে উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দ্যেশে মীরসরাই সার্কেলের সহকারি পুলিশ সুপার লাবীব আবদুল্লাহ সংবাদ সম্মেলন করেন। সর্বশেষ লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য পাঠানোর আগে পিবিআইয়ের চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজমুল হাসান ট্রিপল মার্ডার ঘটনার ঘটনাস্থল পরিদর্শন করেন। 

রিটেলেড নিউজ

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত


ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত


২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত


রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত


 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত


 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর