শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৮:১৮ পিএম, ২০২১-১০-০৯
পার্বত্য জেলা বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার দাখিল ও আলিম পরীক্ষার্থী ৪৯জন ছাত্র-ছাত্রীদের মাঝে বাংলা অনুবাদ'সহ পবিত্র কোরআন মজিদ বিতরণ করলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক সর্বজন শ্রদ্ধাশীল ব্যক্তিত্ব বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়া মাস্টার। গতকাল সকালে বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সভা কক্ষে কোরআন বিতরণ এর আয়োজন করা হয়। বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক সর্বজন শ্রদ্ধাশীল ব্যক্তিত্ব বাদশা মিয়া মাস্টার। এসময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক মাওলানা আব্দুল আউয়াল,মাওলানা বদিউল আলম,সিনিয়র শিক্ষক মাওলানা ওসমান, আলহাজ্ব আবুল বশর সিদ্দিকী,মাওলানা নুর মুহাম্মদ, সাংবাদিক মুহাম্মাদ আলী'সহ দাখিল ও আলিম পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বক্তব্যে বলেন,পবিত্র কোরআন মজিদ বাংলা অনুবাদ ও অর্থসহ বুঝে কোরআন মজিদ থেকে ইসলামের প্রকৃত জ্ঞান অর্জন করে সমাজের কুসংস্কার দুর করতে পারবে। এছাড়াও সহি শুদ্ধ ভাবে কোরআন মজিদ থেকে শিক্ষা গ্রহণ করে ব্যক্তি জীবন,পারিবারিক জীবন, সামাজিক জীবন সর্বপরি রাষ্ট্রীয় জীবনে গড়তে সহায়ক ভূমিকা পালন করবে এই প্রত্যাশা করি। তিনি আরো বলেন, মাদ্রাসার আর কোন ছাত্র ছাত্রী যদি কোরআন নিতে আগ্রহ প্রকাশ করে আমি তাদের নিকট কোরআন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited