চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পূজামণ্ডপে কোনো ধরনের ডিজে পার্টি হবে না: সিএমপি কমিশনার 

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:০৮ পিএম, ২০২১-১০-০৭

পূজামণ্ডপে কোনো ধরনের ডিজে পার্টি হবে না: সিএমপি কমিশনার 

 

 হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। পূজাকে কেন্দ্র করে উৎসবের আমেজ পুরো দেশে। ব্যতিক্রম নয় চট্টগ্রাম মহানগর। নগরের ২৭৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর এসব মণ্ডপের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। বৃহস্পতিবার (৭ অক্টোবর ) দুপুরে সিএমপি কমিশনার অফিসের সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকের এ কথা বলেন তিনি।   সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, পূজার শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত চট্টগ্রাম মহানগর এলাকায় ট্রাফিক ব্যবস্থাসহ সব ধরনের বিষয় মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজামণ্ডপে কোনো ধরনের ডিজে পার্টি হবে না। কোন ধরনের আতশবাতি না ফুটানোর পরামর্শ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বা যেকোনো মাধ্যমে গুজবে কান না দিয়ে পুলিশকে জানানোর অনুরোধ জানাই। পূজার আমেজকে সম্প্রীতি ও আনন্দ উৎসবে পরিণত করতে হবে। কোনো অপরাধকে সুযোগ দেব না। দুই একটি বিশেষায়িত পূজামণ্ডপ ছাড়া নির্দিষ্ট ফোর্স রাখা হবে না। প্রয়োজনে মোবাইল সংখ্যা বাড়াচ্ছি। যাতে সব পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হবে।  তিনি বলেন, সব পূজামণ্ডপে ঢোকার সময় করোনার প্রেক্ষাপটে স্যানিটাইজার, মাস্ক থাকবে। কোনোভাবেই মাস্ক পরা ও স্যানিটাইজার ছাড়া পূজামণ্ডপে কেউ যাতে ঢুকতে না পারেন বিষয়টি পূজা উদযাপন পরিষদ নিশ্চিত করবে। দর্শনার্থীরা মণ্ডপে জটলা না করে পূজামণ্ডপে ঢুকবেন আশা করি। প্রতিমা বিসর্জন সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে।  পুলিশ সূত্রে জানা যায়,  নিরাপত্তা ব্যবস্থা সুচারুরূপে পালন করতে সব গোয়েন্দা সংস্থা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পর্যবেক্ষণ করা হবে। পূজার নিরাপত্তার জন্য একাধিক মণ্ডপে ক্লোজ-সার্কিট ক্যামেরা বসানো হবে। র‌্যাব-পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকছে সাদা পোশাকের পুলিশও।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর