চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মীরসরাইয়ের দক্ষিণ সোনাপাহাড়ে সীমানা প্রাচীর ও অপরিকল্পিত মৎস্যচাষে বেদখল গ্রামীন সড়ক 

মীরসরাই প্রতিনিধি :    |    ০৪:৩০ পিএম, ২০২১-০৯-২১

মীরসরাইয়ের দক্ষিণ সোনাপাহাড়ে সীমানা প্রাচীর ও অপরিকল্পিত মৎস্যচাষে বেদখল গ্রামীন সড়ক 


মীরসরাই উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়েনর ৯নং ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় গ্রামীন সড়কের জায়গা দখলের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয় বলে দাবি স্থানীয়দের। সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মস্তাননগর হাসপাতাল সংলগ্ন দুটো সংযোগ সড়ক রয়েছে পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাতায়াতের জন্য। এ দু'টো সড়ক মূলত হাসপাতাল রোড হিসেবে স্থানীয়দের যাতায়াতের জন্য ব্যবহার করা হয়। হাসপাতাল সীমানা প্রাচীর সংলগ্ন সড়কটি ছিল আগে ১৬ ফুট চওড়া ও তার উওর পার্শ্বে সড়কটি ১২ ফুট। তবে দুঃখজনক হলেও সত্যি এখন এই দুটো রাস্তা ধীরে ধীরে বেদখল হয়ে যাচ্ছে। সড়ক বেদখল ও জলাবদ্ধতার সৃষ্টির কারণ জানতে চাইলে স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন মডেল পাম্প ফারদিন অটো গ্যাস এন্ড ফিলিং স্টেশন করার জন্য সড়ক ও জনপথ বিভাগের পানি প্রবাহের জায়গা ভরাট করায় ও উভয়পাশে সীমানা প্রাচীর নির্মানের কারণে গ্রামীন জনপথের এই দু'টো সড়ক বেদখল ও জলাবদ্ধতার কবলে। এছাড়া ৮নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকা সড়ক ও জনপথ বিভাগের মহাসড়কের পশ্চিম অংশের জায়গায় মাছ চাষ করায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়। ক্ষমতার অপব্যবহার ও প্রভাবশালীরা যোগসাজশ করে পানি প্রবাহের জায়গা বেদখল ও ভরাটের কারণে সাধারণ নাগরিকদের এমন পরিস্থিতিতে ভোগান্তির কবলে পড়তে হয় বলে জানান এলাকাবাসী। জলাবদ্ধতা ও বেদখলের বিষয়ে ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মজিবুল হক এঁর কাছে জানতে চাইলে তিনি জানান, গ্রামীন সড়কের সিটের ৬শতাংশ জায়গা বেদখলের বিষয়ে থানায় তাহের, লিটন, হোরা মিয়া, মুক্তার আহমেদ নামে কয়েকজনের নামে অভিযোগ দেয়া হয়েছে আর জলাবদ্ধতা নিরসনে ইতিমধ্যে রাস্তায় একটি বক্স কার্লভাট করা হয়েছে এবং ড্রেনেজ ব্যবস্থা নির্মান করার জন্য খোকা চেয়ারম্যান ইট ও জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার সিমেন্ট দেওয়ার কথা রয়েছে। এবিষয়ে খোকা চেয়ারম্যান বলেন, পাহাড়ি ঢল ও নাহার এগ্রোর পুকুরপাড় ভেঙে যাওয়ার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়া উঁনার পুকুরের জন্য কিছু সংকট দেখা দেয় এজন্য নিজ খরচে ইট কিনে দিয়ে রাস্তা কেটে ড্রেনেজ ব্যবস্থা তৈরির কাজ চলমান রয়েছে বলে জানান তিনি। জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিন সোনাপাহাড় এলাকায় গ্রামীন জনপদের সড়ক বেদখল ও জলাবদ্ধতার বিষয়ে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান জানান, কিছুদিনের মধ্যে দু'টো গ্রামীন সড়ক পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর