শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০৭:৫৬ পিএম, ২০২১-০৯-১৪
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সিইউএফএল ১৫ নং ফেরিঘাটে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায়ের নৈরাজ্য চরমে পৌঁছেছে। ঘাটে জনপ্রতি ভাড়া ১০ টাকা করে নির্ধারণ করা হলেও ভাড়া নিচ্ছে জনপ্রতি ১৫ টাকা করে। বাড়তি ভাড়া নিয়ে কোন যাত্রী প্রশ্ন করলে তাদের নাজেহাল করা হচ্ছে। তাই এই ঘাটে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য রুখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, প্রতিদিন বিমান বন্দরে যাত্রী ও শহরে আসা যাওয়া কাজে হাজার হাজার মানুষের একমাত্র যাতায়াতের ভরসা হলো ইঞ্জিন চালিত বোটগুলো। এতে তারা যাত্রীদের জিম্মি করে ইচ্ছে মতো ভাড়া আদায় করছে এবং বিশ থেকে ত্রিশজন মতো যাত্রী তুলে প্রতিটি বোটে। যাত্রীরা নিরুপায় হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। কিছুদিন ঠিক থাকার পরে আবারো তারা অতিরিক্ত ভাড়া ও অতিরিক্ত যাত্রী নিতে শুরু করে দেয়। ভাড়া নৈরাজ্য নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ বিরাজ করলেও অসহায় থাকতে হচ্ছে বোট চালক সিন্ডিকেন্ডের কাছে। এই পথে প্রতিদিনের যাত্রী চাকরীজীবি মোহাম্মদ ইউনুছ জানান, ঘাটে মাঝিদের আচার ব্যবহার খুবই খারাপ। অতিরিক্ত ভাড়া ও অতিরিক্ত যাত্রী বহন করে তারা কোন নিয়মনীতির তোয়াক্কা করে না। ভাড়া নৈরাজ্য নিয়ে জানতে চাইলে মাঝিদের মনোনীত সভাপতি জয়নাব আলী বলেন, আগে ৩০ জন যাত্রী নিলে ১০ টাকা আর ২০ জন নিলে ১৫ টাকা নির্ধারিত হয়েছে বলে জানান। এ ব্যাপারে আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি আবদুল নূর চৌধুরী বলেন, প্রতিদিন হাজার হাজার যাত্রী এই ঘাট দিয়ে পারাপার করে। যাত্রীদের উপর জুলুম বন্ধ করতে হবে। প্রশাসনের দরকার গুরুত্বপূর্ণ এই ঘাটটিতে যেন সার্বক্ষণিক নজরদারী রাখে। জানতে চাইলে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, ঐ ঘাটে ইউএনও স্যার মাঝিদের সাথে আলোচনা করে কতজন যাত্রী নিবে এবং ভাড়া কত টাকা নিবে তা নির্ধারণ করে দিয়েছে। যদি তার ব্যতিক্রম পাওয়া যায় তাহলে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত
হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় নেপাল রবিদাস (২৬) নামে এক নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্ট...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited