শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৯:১০ পিএম, ২০২১-০৯-০৭
মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানাধীন খিলমুরালী নিজ বাড়ীর সামনে আরিফুল ইসলাম নামের একজনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়। জানা যায়, গুলিবিদ্ধ আরিফুল ইসলাম খিলমুরালী গ্রামের বাবুল মিয়ার ছেলে। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে বাড়ীতে যাওয়ার সময় ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম (২৬), কে, লক্ষ্য করে অজ্ঞাত দুর্বৃত্ত সন্ত্রাসীরা অতর্কিত ভাবে ছিটা গুলি করলে তার দুপায়ে ৪৫ টি রাবার বুলেট ঢুকে যায়। পরবর্তীতে আহত অবস্থায় গুলিবিদ্ধ আরিফুল ইসলাম'কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয?ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২৭নং ওয?ার্ডে ভর্তি করেন। এবিষয়ে ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উক্ত ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেন তবে গুলিবিদ্ধ আরিফুল ইসলাম জোরারগঞ্জ বাজারে কোন ব্যবসা করেন কিনা জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জোরারগঞ্জ থাণা সূত্রে জানা যায়, গতকাল রাতে বিএসআরএম কারখানায় স্ক্রাপ চুরির ঘটনা ঘটেছে বলে তথ্য যাচাই চলছে। তবে গুলিবিদ্ধ আরিফুল ইসলাম গত জুলাই মাসে বিএসআরএম কারখানার পাঁচহাজার কেজি স্ক্রাপসহ গ্রেফতার হওয়ার পর কিছুদিন আগে জামিনে আসে বলে "দৈনিক আমাদের চট্টগ্রাম"কে জানান জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited