চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

করোনাকালে কোনও মানুষ খাদ্য সংকটে থাকবে না : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার 

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:১৪ পিএম, ২০২১-০৭-১৫

করোনাকালে কোনও মানুষ খাদ্য সংকটে থাকবে না : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার 

 

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে করোনার সংক্রমণ রোধে লকডাউন চলাকালীন সময়ে নগরের অসচ্ছল, ছিন্নমূল, বাস্তুহারা, হতদরিদ্র, শারীরিক প্রতিবন্ধী, ইমারত নির্মাণ ও পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় এম এ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় দেড় হাজার পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করেন বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি। প্রতি প্যাকেট উপহার সামগ্রীর মধ্যে ছিল- ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ১ লিটার সয়াবিন তেল ও ১টি সাবান। বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবক টিম ত্রাণ বিতরণ কাজে সহযোগিতা করেন।   চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি-সদর) মাসুমা জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান।  উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. বদিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোছাম্মৎ সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মো. মাসুদ কামাল, বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো. নাছির উদ্দিন, বিভাগীয় কমিশনারের পিএস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আশরাফুল হাসান, সহকারী কমিশনার (ভূমি-চান্দগাঁও) মামনুন আহমেদ অনিক, স্টাফ অফিসার টু ডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক, এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর জাহান আক্তার সাথী, সুরাইয়া ইয়াসমিন, ফাহমিদা আফরোজ, নিবেদিতা চাকমা, রেজওয়ানা আফরিন, সোনিয়া হক, জিল্লুর রহমান, আশরাফুল ইসলাম, প্রতীক দত্ত, জেলা ত্রাণ কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী, জেলা নাজির মো. জামাল উদ্দিন প্রমুখ।  প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে সারা পৃথিবী আজ বিপর্যস্ত। দেশের ক্রান্তিলগ্নে জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানবিক সহযোগিতা নিয়ে সমাজের অসচ্ছল ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। করোনাকালে কোনও মানুষ খাদ্য সংকটে থাকবে না। এ বিষয় দেখাশোনা করার জন্য সরকার আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কর্মহীন কেউ যাতে সরকারি সহযোগিতা থেকে বাদ না যায় তা কঠোরভাবে তদারকি করা হচ্ছে। মুজিববর্ষে কোন মানুষ গৃহহীন থাকবে না- এ লক্ষ্যে সারাদেশের গৃহহীনদের দুই শতক জায়গার ওপর প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সম্পূর্ণ সরকারি খরচে ঘর নির্মাণ করে দিচ্ছে। এর চেয়ে বড় মানবতা আর কিছুই হতে পারে না।  বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নশীল দেশের দিকে ধাবিত হচ্ছে ঠিক তখনই করোনার প্রাদুর্ভাবের কারণে দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে। এ সময়ে সারাবিশ্ব খুব খারাপ সময় অতিক্রম করছে। করোনা পরিস্থিতিতে লকডাউনে যারা অতি কষ্টে দিনযাপন করছে সরকার তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এ সময়ে সারাদেশের ন্যায় চট্টগ্রামের অসচ্ছল ও হতদরিদ্র প্রত্যেক পরিবারের মাঝে সরকার প্রদত্ত শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হচ্ছে। শারীরিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরিধানসহ শতভাগ স্বাস্থ্যবিধি প্রতিপালন করলে আমরা অচিরেই করোনা মহামারীর বৈশ্বিক বিপর্যয় থেকে বেরিয়ে আসতে পারবো। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান বলেন, করোনা পরিস্থিতিতে যেসব শ্রমজীবী মানুষ একেবারে কর্মহারা হয়ে পড়েছে বা কষ্টে আছে তাদের প্রত্যেককে ত্রাণের আওতায় আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন। কঠোর লকডাউনে যারা অতি কষ্টে দিনযাপন করছেন তাদের প্রত্যেককে সরকারি ত্রাণের আওতায় আনা হবে। আমরা চাই এই পরিস্থিতিতে কেউ অনাহারে ও কষ্টে থাকবে না। যতদিন লকডাউন চলবে ততদিন সরকারি সহায়তা প্রদান অব্যাহত থাকবে। তিনি বলেন, নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের মধ্যে যারা প্রকাশ্যে সাহায্য নিতে সংকোচবোধ করছে বা সাহায্য চেয়ে সরকারি ৩৩৩ নম্বরে ফোন ও আমাদের কাছে এসএমএস করছেন প্রত্যেক রাতে তাদের বাসা-বাড়িতে গিয়ে গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর