চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

হাটহাজারীতে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পাচ্ছে ২৬ পরিবার। 

হাটহাজারী প্রতিনিধি :    |    ০৭:১০ পিএম, ২০২১-০৬-১৯

হাটহাজারীতে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পাচ্ছে ২৬ পরিবার। 

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বার্ষিকী উপলক্ষে একটি মানু্ষও গৃহহীণ থাকবেনা এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে হাটহাজারীতে ঘর পাচ্ছে গৃহ হীন ও ভূমিহীন ২৬ পরিবার।  ইতোমধ্যে শেষ হয়েছে গৃহ নির্মাণ কাজ। আগামী ২০ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পের এসব ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন বলে জানান হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন।  এ উপলক্ষে শুক্রবার বিকালে হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের আওতায় ১ম দফায় ১৬টি এবং ২য় দফায় ১০টি গৃহ ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য বরাদ্দ পায়। ফলশ্রুতিতে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে ২৬ টি সেমিপাকা গৃহ নির্মাণ করা হয়। প্রতিটি গৃহে দুটি বেড রুম, একটি কিচেন ও একটি ওয়াশ রুম রয়েছে। পল্লী বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি মিটার সরকারের অর্থায়নে তাদের প্রত্যেকের নামে নামে করা হয়েছে। এছাড়া আশ্রয়ন প্রকল্পের এসব গৃহবাসীর সুবিধার্তে তিনটি টি গভীর নলকূপ ও একটি পুকুর খনন করা হয়েছে। যাতায়াতের সুবিধার্তে তাদের জন্য সংস্কার করা হয়েছে চলাচলের রাস্তা। নির্বাহী অফিসার আরো বলেন, উদ্বোধনের পর তাদের খতিয়ানসহ দলীল বুঝিয়ে দেয়া হবে। নিয়ম অনুযায়ী জনবসতি, বাজার, স্কুল, মন্দির, মাদ্রাসা সব কিছুই প্রকল্পের কাছাকাছি রয়েছে। প্রত্যেকটি ঘর স্বামী স্ত্রীর যৌথ নামে। স্বামী এটা বলতে পারবেনা এটা আমার ঘর, বলতে হবে আমাদের ঘর। নির্বাহী অফিসার বলেন, এ ছাড়া উপজেলা প্রশাসনের অর্থায়নে প্রধানমন্ত্রীর অনুরোধে ফলজ গাছও রোপন করা হবে আশ্রয়ণ প্রকল্পে। মতবিনিময় সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম, সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, স্থানীয় চেয়ারম্যান মুজিবুর রহমান, উপ সহকারী প্রকৌশলী আহসানুল হক, সচিব আবু তৈয়বসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন
 

রিটেলেড নিউজ

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

মো.আরফান উদ্দীন  : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত


দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর