চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চন্দনাইশে কিশোরীর লাশ উদ্ধার 

চন্দনাইশ প্রতিনিধি :    |    ০৬:৪৬ পিএম, ২০২১-০৬-১৩

চন্দনাইশে কিশোরীর লাশ উদ্ধার 

চন্দনাইশ উপজেলার দোহাজারী  হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে সুমি (১৩) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ। রবিবার (১৩ জুন) সকাল ১০টায় হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সুখী প্রভা দেবীর রান্নাঘর থেকে পুলিশ ওই কিশোরীর লাশ উদ্ধার করেন। জানা যায়, দোহাজারী হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত সুখী প্রভা দেবী স্বামী দয়াল রক্ষিত (৬০) ও ছেলে সুকান্ত রক্ষিত (২৫) কে নিয়ে হাসপাতাল কম্পাউন্ডের স্টাফ কোয়ার্টারে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। গত ২০১৭ সালে হাসপাতাল কম্পাউন্ডে সুমিকে কুড়িয়ে পায় হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সুখী প্রভা দেবী। সেই থেকে ওই কিশোরীকে গৃহপরিচারিকাকে হিসেবে লালন পালন করে আসছেন তিনি। সুখী প্রভা দেবী জানান, ঘটনার দিন সকাল আনুমানিক ৬টায় আমরা ঘুম থেকে ওঠার আগে সুমি ঘুম থেকে ওঠে ঘর ঝাড়ু দেয়। এবং হাসমুরগীকে খাবার খাইয়ে দিয়ে রান্নাঘরে ঢুকে । পরে আমরা ঘুম থেকে জেগে তাকে দেখতে না পেয়ে রান্না ঘরে যাই৷ তখন  রান্নাঘর ভিতর থেকে বন্ধ দেখতে পেয়ে তাকে অনেক ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখি সে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে রয়েছে। তখন আমরা ঘটনাটি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবু তৈয়বকে জানাই। তিনি স্বাস্থ্য কর্মকর্তাসহ দোহাজারী তদন্ত কেন্দ্রে বিষয়টি অবহিত করেন। পরে খবর পেয়ে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশ ময়নাতদন্তের জন‍্য মর্গে পাঠানো হয়েছে। ওসি ( তদন্ত) মজনু মিয়া ঘটনার সত‍্যতা নিশ্চিত করেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির। 

রিটেলেড নিউজ

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর