শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৮:৫৫ পিএম, ২০২১-০৬-০১
চট্টগ্রামের বাঁশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে মো. সাবের হোসাইনকে কুপিয়ে দুই পা বিচ্ছিন্ন করে হত্যা করেছেন চাচাত ভাই।
প্রায় আড়াই মাস আগে এমন ঘটনা ঘটালেও অপরাধী ছিলেন ধরা ছোঁয়ার বাহিরে।
অবশেষে র্যাব-৭ অভিযান চালিয়ে মঙ্গলবার (১ জুন) দুপুর ১২টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজারহাট এলাকা থেকে গ্রেফতার করা হয় এ হত্যাকাণ্ডের প্রধান আসামী দেলোয়ার হোসেনকে। গ্রেফতার দেলোয়ার হোসেন বাঁশখালী উপজেলার খন্দকার পাড়ার মৃত মোজাহের আহম্মদের ছেলে। গ্রেফতারের পর বিষয়টি নিয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় র্যাব-৭ চান্দগাঁও কার্যালয়ে প্রেস ব্রিফিং করা হয়। এতে সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লীডার আব্দুল্লাহ আল জাবের ইমরান বলেন, গত ১৮ মার্চ ভূমি সংক্রান্ত বিরোধের জেরে মো. সাবের হোসাইনকে আপন চাচাত ভাই দেলোয়ার হোসেন কুপিয়ে দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে৷ এ সময় স্থানীয়রা সাবেরকে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ মার্চ সাবের হোসাইন মৃত্যুবরণ করেন। এ ঘটনায় সাবের হোসেনের স্ত্রী আমেনা খাতুন বাদী হয়ে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে রাঙ্গুনিয়া থেকে আসামী দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মো. সাবের হোসাইনকে হত্যার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন র্যাব-৭ সিপিসি-৩ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. রকিবুল হাসান।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited