শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৯:২৪ পিএম, ২০২১-০৫-২৪
সম্প্রতি মীরসরাই উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় নলকূপের পানি উঠছেনা স্থানীয়দের অভিযোগ। নলকূপের পানি না উঠায় বিএসআরএম ইস্পাত কোম্পানীর গভীর নলকূপে অতিরিক্ত পানি উত্তোলনকে দায়ী করে আসছে স্থানীয়রা। গত ১৭ মে চট্টগ্রাম-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির নির্দেশ মতে মীরসরাই উপজেলা প্রশাসন এক জরুরি বৈঠকে বসে বিএসআরএম কর্তৃপক্ষ'কে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করে পাইপলাইনের মাধ্যমে ফেনী নদী থেকে পানি আনার পরামর্শ দেন। লাইনের কাজ শেষ না হওয়া পর্যন্ত ভাউচারের মাধ্যমে ফেনী নদী থেকে পানি আনার নির্দেশ দেন। তাঁরই ধারাবাহিকতায় ২৪ মে (সোমবার) দুপুরে উপজেলা প্রশাসনের একটি দল সরেজমিনে স্থানীয় সাংসদের নির্দেশনার অগ্রগতি পরিদর্শনে যান। এইসময় মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিনের নেতৃত্বে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা, ওসি মীরসরাই মজিবুর রহমান (পিপিএম), ওসি জোরারগঞ্জ মোঃ নুর হোসেন মামুন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ।
পরে বিএসআরএম কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনের পরিদর্শন দলকে জানান, ফেনী নদী থেকে পাইপ লাইনের কাজ শেষ না হওয়া পর্যন্ত গভীর নলকূপ দিয়ে ভূগর্ভস্থ পানি উত্তোলন কমিয়ে ভাউচারের মাধ্যমে ফেনী নদীর পানি ব্যবহার করা হবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited