চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

ফিলিস্তিনের জন্য ফারাজ করিমের উদ্যোগ, সাড়া দিল বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:১৬ পিএম, ২০২১-০৫-২০

ফিলিস্তিনের জন্য ফারাজ করিমের উদ্যোগ, সাড়া দিল বাংলাদেশ 

ইসরাইলি সামরিক বাহিনীর নির্মম নির্যাতনের শিকার নিরীহ ফিলিস্তিনবাসীর সাহায্যার্থে ওষুধ সহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ। বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ও ফিলিস্তিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে কয়েকদিন পূর্বে ফিলিস্তিনের জনগণের সাহায্যার্থে ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করার উদ্যোগ নেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলে।  
ফলশ্রুতিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ ওষুধ পাঠাতে থাকে। একপর্যায়ে ওষুধের পরিমাণ বেড়ে যাওয়ায় ফারাজ করিম চৌধুরী তার ফেসবুক পেইজে স্ট্যাটাসের মাধ্যমে তার কাছে না পাঠিয়ে সরাসরি ফিলিস্তিন দূতাবাসে পাঠানোর জন্য অনুরোধ জানান।  
বৃহস্পতিবার  (২০ মে) রাজধানী ঢাকার বারিধারাস্থ ফিলিস্তিন দূতাবাসে সংগৃহীত প্রায় ৫০ লাখ টাকার ওষুধ ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদানের কাছে হস্তান্তর করেন ফারাজ করিম চৌধুরী।  
এ প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী বলেন, এই মানবিক কার্যক্রমে ওষুধ কোম্পানির মধ্যে অপসোনিন ফার্মা ও একমি ফার্মাসিউটিক্যালস এগিয়ে এসেছে। তাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার অনেক বন্ধুও সাহায্য করেছেন।
ফারাজ করিম চৌধুরীর এই মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আওয়ামীলীগের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর কন্যা সুমাইয়া হোসেন বলেন, শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, মানুষ হিসেবে নির্যাতিত ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াতে।
এদিকে ফারাজ করিম চৌধুরীর অনুরোধে ফিলিস্তিন দূতাবাস বিকাশ/নগদ/রকেট একাউন্ট খুলেছে। যে কেউ সরাসরি এসব নাম্বারে সহযোগিতা পাঠাতে পারবেন।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য সহযোগিতার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের জনগণ সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত


চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত


বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর