শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৫:২৬ পিএম, ২০২১-০৫-১৯
প্রাকৃতিক দূর্যোগে উপকূলীয় এলাকায় বজ্রপাতে প্রাণহানি, জলবায়ু পরিবর্তন ও ঘূর্নিঝড়ের ক্ষয়ক্ষতি কমাতে সহায়ক ভূমিকা পালন করে তাল, খেঁজুর ও নারিকেল গাছ। কিন্তু বর্তমান সময়ে এইগাছগুলো বেশীরভাগই কম রোপণ করা হয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে বজ্রপাত থেকে মানুষের প্রাণহানি কমানোর জন্য মীরসরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এঁর পরামর্শে মায়ানি ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী নাজমা আক্তার থেকে স্থানীয় বৃক্ষপ্রেমি ইউপি চেয়ারম্যান কবির নিজামীর ব্যক্তিগত অর্থায়নে গ্রামীণ জনপদের দু'টি সড়কের দু'পাশে প্রায় আট কিলোমিটার এলাকা জুড়ে এক হাজার নয়শত তালের বীজ বপন করে। বীজ বপন করার সঠিক পদ্ধতি না জানায় এগুলো বেড়ে না উঠায় হতাশ হয়ে পড়েন স্থানীয় ইউপি চেয়ারম্যান। এইবিষয়ে "দৈনিক আমাদের চট্টগ্রাম" কে ১৯ মে (বুধবার) স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, অএ ইউনিয়ন পরিষদ এলাকার রাম মন্ডল রোড এবং আনন্দর হাট রোডে প্রায় এক বছর পূর্বে এক হাজার নয়শত তালের বিচি লাগিয়েছিলাম। হতাশ হয়েছিলাম দীর্ঘ এক বছরেও একটি চারা গজাতে দেখিনি। সম্প্রতি তাল গাছের চারা গজানোর বিষয়টি প্রথম সংবাদ দিলেন মায়ানি ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মফিজ উদ্দিন। পরে ১৮ মে (মঙ্গলবার) স্থানীয় ইউপি সদস্য মহিউদ্দিন আহমেদ, মাহফুজ মিয়া মনা, তরজু বড়ুয়া, নজরুল ইসলাম, শামছুদ্দৌহা বৃক্ষপ্রেমী চেয়ারম্যান রাস্তা দুটি পরিদর্শন করতে বলেন এবং দু'টো সড়কে কতটা গাছ গজায় গননা করতে বলেন। স্থানীয় ইউপি সদস্যগণ অএ এলাকার রাম মন্ডল রোডে তিনশত এবং আনন্দর হাট রোডে চারশত ছুয়াওর'টি চারা গজিয়েছে বলে নিশ্চিত করেন। দুটি গ্রামীণ জনপদে সর্বমোট (৭৭৪) সাতশো ছুয়াওর'টি চারা গজানোর বিষয় অবগত করেন এবং আরো তালের চারাগাছ গজানোর সম্ভাবনা রয়েছে বলে জানান। ইতিমধ্যে বৃক্ষপ্রেমী চেয়ারম্যান কবির নিজামী চারা গজানো গাছগুলো রক্ষণাবেক্ষন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মীরসরাই ল উপজেলা পরিষদ বরাবর একটি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান। এই বিষয়ে ১৯ মে (বুধবার) মীরসরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার জানান, তাল গাছের বীজ ও রক্ষণাবেক্ষণ জন্য উনাঁর দপ্তরের কোন বরাদ্দ নেই, তবে এইকাজে আগ্রহী উদ্যোক্তাদের কারিগরি সহায়তা প্রদান করা হয়। তাল গাছের বীজ সংগ্রহ ও বপন এবং রক্ষণাবেক্ষনের বিষয়ে কোন বরাদ্দ আছে কি না ১৯ মে (বুধবার) মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান এঁর নিকট জানতে চাইলে তিনি জানান, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তবে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রান্ত বিধি-নিষেধ থাকার অনেক কাজের বরাদ্দ স্থগিত রয়েছে। তাল গাছের বীজ সংগ্রহ, রোপণ ও সংরক্ষণ আরো বৃদ্ধি করার জন্য তিনি অএ উপজেলার সকল ইউপি চেয়ারম্যানদের সাথে মাসিক আলোচনা সভায় মতবিনিময় করার আশাবাদ ব্যক্ত করেন এবং চারাগাছ রক্ষণাবেক্ষনের বরাদ্দের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বর্ষা মৌসুম শুরুর আগেই চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত সাড়ে পাঁচ বছরে ডেঙ্গু আ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার শুকনাছড়া জোড়া ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হেগেরা চাকমা ওরফে লে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited