চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মশার ওষুধ যাচাইয়ে চবি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক মেয়র রেজাউলের 

আমাদের ডেস্ক :    |    ০৫:০৪ পিএম, ২০২১-০৫-১৬

মশার ওষুধ যাচাইয়ে চবি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক মেয়র রেজাউলের 

 

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, আমাদের মেধাবী সন্তানরা বিদেশে গবেষণালব্ধ অভিজ্ঞান অর্জন ও সনদপ্রাপ্ত হলেও অত্যাধুনিক ল্যাব ও পরীক্ষাগার না থাকায় এদেশে তা প্রয়োগ করতে পারছেন না। এতে তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবাপ্রাপ্তি নিশ্চিত হচ্ছে না।


ফলে মেধাবী সন্তানদের সঠিক পরিচর্যার অভাবে সমগ্র জাতি বঞ্চিত হচ্ছে। তাই মেধাবীদের অর্জন ও কাজের মূল্যায়নের অনুকূল ক্ষেত্র তৈরি করতে অত্যাধুনিক ল্যাব ও পরীক্ষাগারের অবকাঠামো নির্মাণ করা প্রয়োজন। এ ব্যাপারে সরকারকেই ইতিবাচক পদক্ষেপ নিতে হবে।  
রোববার (১৬ মে) সকালে মেয়রের দফতরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরিন আখতারের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন মেয়র।  

নগরে মশকনিধনে যে সব তরল ওষুধ বা পাউডার ছিটানো হয় তার কার্যকারিতা যাচাইয়ে চবি উপাচার্যের নেতৃত্বে যে টিম গঠন করা হয়েছে তার প্রতিবেদন পাওয়া মাত্রই চসিক প্রয়োজনীয় পদক্ষেপ নেবে উল্লেখ করে মেয়র বলেন, আশাকরি এ টিমের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা এ বিষয়ে যে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন তার সুফল অবশ্যই পাওয়া যাবে এবং তাদের পরামর্শ ও সুপারিশ কাজে লাগিয়ে মশকনিধন কার্যক্রম পরিচালনায় সফলতা নিশ্চিত হবে।

উপাচার্য প্রফেসর ড. শিরিন আখতার মেয়র মহোদয়কে অবহিত করেন, বিশ্ববিদ্যালয় থেকে যে সব শিক্ষক ও ছাত্র বিদেশে গবেষণা ও পিএইচডি ডিগ্রি নিয়ে দেশে ফিরেছেন তাদের মেধা বিকাশ ও অর্জিত অভিজ্ঞান কাজে লাগাতে উপযুক্ত পরিবেশ ও অবকাঠামো থাকা খুবই প্রয়োজন। এই আবশ্যকতা পূরণে জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা নিতে হবে।  

তিনি বলেন, মশকনিধন কার্যক্রম জনস্বাস্থ্য নিরাপত্তায় একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এ জন্য মশকনিধনের ওষুধ বা তরল প্রতিষেধকের কার্যকারিতা যাচাইয়ে যে দায়িত্ব আমার নেতৃত্বাধীন টিমকে দেওয়া হয়েছে তা পালনে কোনো ব্যত্যয় ঘটবে না।  

সাক্ষাৎকালে মশকনিধন ওষুধের কার্যকারিতা নির্ণয়ে গঠিত চবি টিমের কার্যক্রম পরিচালনায় একটি বাজেট মেয়রকে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দীন, কাউন্সিলর মো. নুরুল আমিন, চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. বেনু কুমার দে, রেজিস্ট্রার অধ্যাপক এসএম মুনিরুল হাসান, সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক রাসেল, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মো. শহীদুল ইসলাম, সহকারী প্রক্টর মো. ইয়াকুব, সহকারী অধ্যাপক কাজী মুহাম্মদ নুর সোহাদ প্রমুখ।  

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর